‘ভারত ও আমেরিকা বিরোধী নই’ সুর বদল ইমরান খানের

ক্ষমতা হারানোর কয়েকদিনের মধ্যেই আমেরিকা নিয়ে সুর বদলে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের।

Share:

নিজস্ব প্রতিনিধি, করাচি: ক্ষমতা হারানোর কয়েকদিনের মধ্যেই আমেরিকা নিয়ে সুর বদলে গেল প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। শনিবার করাচির বাগ-ই-জিন্নাহতে এক বিশাল জনসভায় তিনি বলেন, ‘আমি কখনই কোনও দেশের বিরুদ্ধে ছিলাম না। না আমি ভারত বিদ্বেষী, না আমি আমেরিকা বিরোধী। আমি শুধু মানবতার পক্ষে থেকেছি।’

পাশাপাশি, তাঁর সরকারকে হঠাতে বিদেশের মাটিতে বসে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ষড়যন্ত্র চালিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। এদিন করাচির জনসভায় ফের বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ উত্থাপন করে ইমরান বলেন, ‘সাজা থেকে বাঁচার জন্য একজন লন্ডনে পালিয়ে গিয়েছিলেন। তিনিই বিদেশে বসে আমার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন। এখন সেই দুর্নীতিবাজ ফের দেশে ফেরার পরিকল্পনা করেছেন। গোটা বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁর করিয়েছেন। আমি এখন দেখতে চাই ওই দুর্নীতিবাজ ফিরলে আদালত ও ন্যাশনাল অ্যাকাউন্টেবেলেটি ব্যুরো কী করে?’

বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নিশানা করে তিনি বলেন, ‘যাঁর বিরুদ্ধে ৪০ বিলিয়ন রুপির দুর্নীতির মামলা রয়েছে তাঁকে দেশের প্রধানমন্ত্রী করা হয়েছে। এটা দেশের মানুষের কাছে অপমানজনক।’ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বিদেশি অনুদান নেওয়ার যে মামলা দায়ের হয়েছে সে প্রসঙ্গে ইমরান বলেন, ‘ওই মামলা দায়ের হয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে। পাকিস্তান তেহরিকে ইনসাফকে রাজনীতির ময়দান থেকে সরিয়ে দেওয়ার জন্য।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক