‘আমার কোনও সন্তান নেই….’, জেন জি আন্দোলনকারীদের উদ্দেশে আবেগঘন বার্তা ওলির

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: যাঁদের আন্দোলন তাঁকে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে টেনে নামিয়েছে সেই জেন জি বা ছাত্র-যুবদের উদ্দেশে এক বিশেষ বার্তা দিয়েছেন সিপিএন-ইউএমএল দলের চেয়ারম্যান কেপি শর্মা ওলি। ওই বার্তায় তিনি গত সোমবার পুলিশের গুলিতে প্রাণ হারানো জেন জি বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সন্তান হারানোর যন্ত্রণার কথা লিখেছেন। খানিকটা আবেগ প্রবণ হয়ে তিনি লিখেছেন ‘পরিবর্তনের লড়াইয়ে রাষ্ট্রের দেওয়া আঘাতের কারণে আমার কোনও সন্তান নেই, কিন্তু বাবা হওয়ার আকাঙ্ক্ষা কখনও মরেনি।’

ছাত্র-যুবদের (জেন জি) আন্দোলনের ফলে গতকাল মঙ্গলবারই (৯ সেপ্টেম্বর) সেনাপ্রধান অশোক রাজ সিগদালের পরামর্শ মেনে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন কেপি শর্মা ওলি। দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই ওলির অবস্থান নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। একাধিক সংবাদমাধ্যম ও সরকারি সূত্র দাবি করেছিল, সেনার হেলিকপ্টারে চেপে কোনও অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন পদত্যাগী প্রধানমন্ত্রী। কিন্তু তিনি দেশের ভিতরে রয়েছেন নাকি দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিয়েছেন সে বিষয়ে সুষ্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে জানা গিয়েছে, শিবপুরীতে নেপালি সেনার ঘাঁটিতে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন ওলি।

সেনা ঘাঁটিতে আশ্রয় নেওয়া নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী নিজের দলের (সিপিএন-ইউএমএল ) সাধারণ সম্পাদককে একটি চিঠি লিখেছেন। ওই চিঠি সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে। চিঠিতে ওলি লিখেছেন ‘লিপুলেখ গিরিপথের মালিকানা ও ভগবান রামচন্দ্রের জন্মস্থান সহ সংবেদনশীল বিষয়ে নয়াদিল্লিকে চ্যালেঞ্জ করার সাহস দেখানোর কারণেই আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। ভগবান রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেননি বলার জন্য আমাকে মূল্য চোকাতে হল।’

পাশাপাশি বিক্ষোভকারীদের উদ্দেশেও এক খোলা চিঠি লিখেছেন ওলি। সেই চিঠিতে ব্যক্তিগত শোক, সংগ্রাম এবং শাসনব্যবস্থা নিয়ে কথা বলেছেন নেপালের পদত্যাগী প্রধানমন্ত্রী। ১৯৯৪ সালে নেপালের  স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের কথা স্মরণ করে তিনি লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার প্রশাসন কোনও গুলি চালায়নি।’ দেশের বর্তমান পরিস্থিতির পিছনে অন্য হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়ে ওলি লিখেছেন ‘গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অফিসে অগ্নিসংযোগ এবং ধ্বংসযজ্ঞ  আচমকা ঘটেনি। তোমাদের নিরীহ মুখগুলোকে বিভ্রান্তিকর রাজনীতির জন্য ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।’

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে