‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফ্লাইদুবাইয়ের দুবাই-তেল আভিভগামী বিমানকে ধ্বংস করার চেষ্টা করেছিলেন ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলট হামাম আল-হাম্মামি। মাঝ আকাশে ভারতীয় পাইলটের উপর হামলা চালিয়ে বিমানের নিয়ন্ত্রণ নিজের দখলে আনতে চেয়েছিলেন। তবে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে। সেই ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের কাছে ওমানি সহ-পাইলট  নাকি দাবি করেছেন, গাজার প্রতিশোধ নিতেই তিনি এই হামলা চালিয়েছিলেন।  

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় হামাম আল-হাম্মামি তদন্তকারীদের কাছে বলেছেন, ‘গাজার প্রতিশোধ হিসেবে আমি এটা করেছি। আমি শহিদ হিসেবে মরতে চেয়েছিলাম।’ এই স্বীকারোক্তিটি এমন এক সময়ে এসেছে, যখন জানা গিয়েছে, আল-হাম্মামিকে তার চরমপন্থী মনভাবের কারণে গত বছর ওমানের জাতীয় বিমান সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনার পর  ফ্লাইদুবাইয়ে নিয়োগ নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

আরও পড়ুন: কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

উল্লেখ্য, ঘটনাটি ঘটে ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে। গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে ইজরায়েলের উদ্দেশে উড়েছিল বিমানটি। বিমানে সব মিলিয়ে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। মাঝ আকাশে  সহ-পাইলট হামাম আল-হাম্মামি আচমকা ককপিটে থাকা  কুঠার দিয়ে ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে আক্রমণ করেন। অভিযোগ, তাঁর উদ্দেশ্য ছিল বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আছড়ে ফেলা।  তবে শেষ মুহূর্তে বড় বিপর্যয় এড়ানো যায়। আহত ক্যাপ্টেন মচ্ছর ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও ক্রু সদস্যরা হামাম্মিকে কাবু করেন। বিমানে থাকা এক রিজার্ভ পাইলট দায়িত্ব নিয়ে বিমানটিকে সৌদি আরবের একটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান। পরে হামাম্মিকে হেফাজতে নেয় সৌদি কর্তৃপক্ষ এবং তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দেওয়া হয়। 

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির