বুঝে ওঠার বহু আগেই একাধিক দেশে ছড়িয়েছিল Omicron

বিশেষজ্ঞরা নিশ্চিত, বুঝে ওঠার বহু আগেই একাধিক দেশেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন। সম্প্রতি নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রকের এক সমীক্ষায় জানতে পেরেছে করোনার ওমিক্রন স্ট্রেন নিয়ে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একে একে বহু দেশে ছড়িয়ে পড়েছে করোনার ‘সন্দেহজনক’ ভেরিয়েন্ট ওমিক্রন। আমেরিকা-সহ ইউরোপের বহু দেশেই এখন ওমিক্রনের যাত্রা অব্যাহত। কিন্তু বিশেষজ্ঞরা নিশ্চিত, বুঝে ওঠার বহু আগেই একাধিক দেশেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন (Omicron)। সম্প্রতি নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রকের এক সমীক্ষায় জানতে পেরেছে করোনার ওমিক্রন স্ট্রেন নিয়ে দক্ষিণ আফ্রিকা সতর্কবার্তা জারি করার আগেই নেদারল্যান্ডসে পৌঁছে গিয়েছিল এই প্রজাতি। নেদারল্যান্ডসের ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ জানিয়েছে, গত ১৯ ও ২৩ নভেম্বর, এই দু’দিন সংগৃহীত দু’টি নমুনায় ওমিক্রনের সন্ধান পেয়েছি আমরা। তবে সংক্রমিতেরা দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকান দেশগুলিতে ওমিক্রণ ছড়িয়ে পড়ার আগেই যদি নেদারল্যান্ডসে এর অস্তিত্ব পাওয়া যায়, তবে অন্যান্য দেশগুলিতেও তা হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই ওমিক্রনের থাবা পড়েছে ফ্রান্স, বেলজিয়াম, জার্মানিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) গত ২৪ নভেম্বর প্রথম রিপোর্ট করেছিল ওমিক্রন স্ট্রেনের বিষয়ে। কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তির শরীরে মিলল এই সন্দেহজনক ভ্যারিয়েন্টটি। ক্যালিফর্নিয়ার ওই বাসিন্দা গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। গত ২১ নভেম্বর ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছনো এক যাত্রীর দেহে করোনার নয়া স্ট্রেনটি মিলেছে। বেলজিয়ামে ২২ নভেম্বর সংগ্রহ করা নমুনায় ওমিক্রন পাওয়া গিয়েছে। আফ্রিকার আরেকটি দেশ নাইজেরিয়ার দাবি, গত অক্টোবর মাসেই এক পর্যটকের শরীরে ওমিক্রনের হদিশ মিলেছিল। সেসময় সংগ্রহ করা তাঁর নমুনার পুনরায় সিকোয়েন্সিং করে বিষয়টি ধরা পড়ে। এর থেকেই পরিস্কার বিশ্বের বহু দেশেই করোনার নয়া স্ট্রেন ওমিক্রন ছড়িয়েছিল জানাজানি হওয়ার আগেই।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর