চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণ কোরিয়ায় ক্ষমতার পালাবদল, প্রেসিডেন্ট পদে নির্বাচিত বামপন্থী লি জে-মিয়ং

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় ফের ক্ষমতার পালাবদল। কয়েক মাস ধরে রাজনৈতিক টানাপোড়েন চলা দেশটিতে নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন বামপন্থী ঘরানার লি জে-মিয়ং। তিনি বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু’কে। মঙ্গলবার (৩ জুন) মধ্যরাতে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট লি জে-মিয়ংকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়। ওই ঘোষণার পরেই পরাজয় মেনে নিয়ে হহবু প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমি জনগণের সিদ্ধান্ত সম্মানের সঙ্গে গ্রহণ করছি। লি জে-মিয়ংকে বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি।’

ছয় মাস আগে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা চালিয়েছিলেন ত‍ৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ুল। গগত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করেছিলেন। যদিও ওই সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে প্রতিহত করেছিল দেশটির জনগণ ও বিরোধী দলের সাংসদরা। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ইয়ুলের সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে প্রচারের বড় হাতিয়ার করে তুলেছিলেন লি জে মিয়ং। এক সময়ে রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টিকারী নেতা হিসাবে পরিচিত থাকা মিয়ং এবারের নির্বাচনে নিজেকে আমুল বদলে ফেলেছিলেন। সবাইকে সঙ্গে আনতে সফলও হয়েছিলেন। ভোটের ফলাফল বলছে পিপল পাওয়ার পার্টির নেতা ইয়ুলের সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে ভালভাবে মেনে নেয়নি দক্ষিণ কোরিয়ার জনগণ।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘রাজনৈতিক সঙ্কটের সন্ধিক্ষণে লি পারেন দক্ষিণ কোরিয়াকে সঠিক নেতৃত্ব দিতে।’ তবে বিপুল জনসমর্থন পেয়ে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেও জে মিয়ংয়ের চলার পথ ততটা মসৃণ নাও হতে পারে।   দেশ পুনর্গঠনের আগে তাঁর সামনে রয়েছে বেশ কিছু জরুরি চ্যালেঞ্জ। অতীতে দক্ষিণ কোরিয়া-মার্কিন যুক্তরাষ্ট্র জোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। নির্বাচনী প্রচারে যদিও সুর খানিকটা নরম করেছিলেন। তবে চিনের সঙ্গে সম্পর্ক জোরদারেরও কথা বলেছেন। তাঁর এমন মনোভাব ওয়াশিংটন-সিউল সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে।

 

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ