ইউক্রেনের হতাহতদের প্রতি শ্রদ্ধা, মানবিক সাহায্যের আবেদন অস্কার কমিটির

অনুষ্ঠান শুরুর আগে যুদ্ধে হতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন আগ্রাসনের প্রভাব ৯৪তম অস্কার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে। রুশ আগ্রাসনের জেরে ক্ষতবিক্ষত  ইউক্রেনবাসীকে সাহায্য করার আর্জি জানাল অস্কার কমিটি। মঞ্চে ছিল একটি পোস্টার, যেখানে লেখা ‘ইউক্রেনকে সাহায্যের জন্য আবেদন জানাচ্ছি। আপনারা যে যেমনভাবে পারেন, ইউক্রেনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।’ অনুষ্ঠান শুরুর আগে যুদ্ধে হতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। ক্ষতিগ্রস্তদের সমবেদনা জ্ঞাপন করতে রেবেকা ম্যাক এন্টায়ার পরিবেশন করেন গান। পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শুরু হওয়ার আগে অস্কার কমিটির তরফ থেকে বলা হয়, ‘চলচ্চিত্র মানুষের কথা তুলে ধরে। তুলে ধরে তাদের দুঃখ-দুর্দশা, বেদনার কথা। আমরা সকলেই জানি ইউক্রেনর বর্তমান অবস্থার কথা। বাস্তব চিত্র বলছে, ইউক্রেনবাসীর প্রয়োজন খাদ্য। প্রয়োজন ওষুধপত্রের। দরকার বিশুদ্ধ পানীয় জলের। এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে ইউক্রেনবাসীর। পরিস্থিতি দাবি করছে, আমাদের সকলের উচিত ইউক্রেনবাসীর পাশে দাঁডা়নোর। আসুন সবাই আমরা ইউক্রেনবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিই। ‘

অস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিশিষ্ট অভিনেত্রী মিলা কুনিস। তিনি জানিয়েছেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে।আর সেই সব প্রতিকূল পরিস্থিতির সামনে দাঁড়িয়ে যারা লড়াই করে চলেছেন, তাদের কুর্নিশ জানাতে হয়। এই সব ঘটনার পর আর হাত গুটিয়ে বসে থাকা যায় না। দরকার তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয় দেওয়ার।’

অস্কার কমিটি ইউক্রেনবাসীর পাশে দাঁড়ানোয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি। নিজের টুইটার হ্যান্ডেলে ইউক্রেনের প্রেসিডেন্ট লেখেন, ‘ভীষণ ভীষণ কৃতজ্ঞ রইলাম। তাদের স্থিতধি আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। অনুপ্রাণিত করেছে বিশ্বকে।’

গত বছর করোনা আবহে অস্কার অনুষ্ঠান সেভাবে ছাপ ফেলতে পারেনি। তবে অতিমারীর আবহ কাটিয়ে উঠে এবারের অস্কার আরও রঙিন। আরও ঝলমলে। 

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক