দিল্লিতে জঙ্গি হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ভারত সফর বাতিল করলেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারত সফরে আসার কথা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। তবে দিল্লির লাল কেল্লার পাশে ভয়াভয় বিস্ফোরণের পর নিরাপত্তার কথা জানিয়ে ভারত সফর বাতিল করেছেন। এই নিয়ে তৃতীয়বার ভারত সফর স্থগিত করলেন নেতানিয়াহু। চলতি বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর।

চলতি মাসের শুরুতে নয়াদিল্লিতে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ জঙ্গি সী হামলার পর নিরাপত্তাজনিত কারণে এই সফর স্থগিত করা হয়েছে। এমনটাই খবর ইসরায়েলি সংবাদমাধ্যম সূত্রে। দিল্লিতে বিস্ফোরণে প্রায় ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। সূত্রে জানা গিয়েছে, “নেতানিয়াহু, যিনি শেষবার ২০১৮ সালে ভারত সফর করেছিলেন এবং প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের জন্য ভারতে আসার কথা ছিল, তিনি এখন নিরাপত্তা মূল্যায়নের জন্য আগামী বছরের নতুন সময় চাইবেন বলে আশা করা হচ্ছে।”

কিছুদিন আগেই জানানো হয়েছিল যে, নেতানিয়াহু এই বছরের শেষের আগে ভারত সফরের পরিকল্পনা করছেন। তবে দিল্লির ঘটনার পর পরিস্থিতি বদলে গিয়েছে। এর আগে, নেতানিয়াহু ১৭ সেপ্টেম্বর ইজরায়েলে অভূতপূর্ব পুনরাবৃত্ত ভোটের কারণে সময়সূচী সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে ৯ সেপ্টেম্বর একদিনের ভারত সফর বাতিল করেছিলেন। এপ্রিলের নির্বাচনের আগেও তিনি একই কাজ করেছিলেন। নেতানিয়াহুর এই ভারত সফরকে বিশ্বব্যাপী অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছিল। তবে আপাতত তা স্থগিত হচ্ছে। জানিয়ে রাখা ভালো, ২০১৮ সালের জানুয়ারিতে নেতানিয়াহু ভারত সফর করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি ২০১৭ সালে তেল আবিব ভ্রমণ করেন, এবং ইহুদি রাষ্ট্র সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। বলা ভালো দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রায়শই ভারতীয় ও ইজরায়েলি সংবাদমাধ্যমে তথা বিশ্ব জুড়ে আলোচিত হয়েছে।

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…