‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, রাওয়ালকোট: ভারত সরকার বিশ্বমঞ্চে এতদিন যে দাবি জানিয়ে আসছিল, তাকেই স্বীকৃতি দিলেন পাক অধিকৃত কাশ্মীরের জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতা সরদার আমান খান। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভায় পাক সেনার মুখোশ খুলে দিয়ে বলেছেন, ‘কাশ্মীরীদের হাতে এক সময়ে অস্ত্র তুলে দিয়েছিল পাকিস্তানি সেনা। আজ আমরা নিজেদের দাবি নিয়ে পথে নামতে জঙ্গি তকমা দিচ্ছে।’

আগামী ২৭ জুলাই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনের আগেই ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ক্ষোভের মূল কারণ হল, পাক অধিকৃত কাশ্মীরের ৪৫ আসনের বিধানসভায় তড়িঘড়ি ১২টি আসন ‘উদ্বাস্তু বা শরণার্থীদের জন্য সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ শরিফের সরকার। এই শরণার্থীরা কেউই কাশ্মীরে থাকেন না, তাঁরা থাকেন পাকিস্তানের অন্যান্য প্রদেশে (যেমন পঞ্জাব ও সিন্ধ)। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির অভিযোগ, এর মাধ্যমে স্থানীয় কাশ্মীরিদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্ব কেড়ে নিয়ে বাইরে থেকে লোক এনে ক্ষমতা দখলের এক নোংরা চক্রান্ত করছে ইসলামাবাদ।

গত ৮ জুন থেকেই শাহবাজ শরিফের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন শুরু করেছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন এদিন সরকারবিরোধী বিক্ষোভ ২৪তম দিনে পা দিয়েছে। রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে প্রায় লক্ষ মানুষের উপস্থিতিতে পাকিস্তান সরকারকে নিশানা করে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’র নেতা সর্দার আমান খান বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনীই কাশ্মীরিদের হাতে বন্দুক তুলে দিয়েছিল। আর আজ, তারা আমাদের সন্ত্রাসী বলার ধৃষ্টতা দেখাচ্ছে।’ গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ‘জইশ-এ-মহম্মদ’-এর এক কর্মসূচির কথাও উল্লেখ করেন তিনি, যেখানে সশস্ত্র মিছিল করেছিলেন জঙ্গি সদস্যরা।

রাওয়ালকোটের ডেপুটি কমিশনার ওই জয়েশ জঙ্গিদের ওই সশস্ত্র মিছিল করার অনুমতি দিয়েছিলেন বলে অভিযোগ তুলে  আমান খান বলেন, ‘রাওয়ালকোটের ডেপুটি কমিশনারকে বলতে চাই, আপনার মনে আছে, আপনি এখানে বন্দুক আর তলোয়ার নিয়ে মিছিল-সমাবেশ করেছিলেন? আর আজ আপনি আমাদের সন্ত্রাসী বলছেন। আমরা সবাই (বিক্ষোভকারীরা) এই ভূমিরই উত্তরাধিকারী।’ শাহবাজ শরিফের সরকারকে সতর্ক করে দিয়ে আমান খান বলেন, ‘যদি ৩৮টি দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করা না হয়, তবে বিষয়টি আর শুধু তাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে সম্পূর্ণ সরে যাওয়ার দাবিতে একটি আন্দোলনে পরিণত হবে। মনে রাখবেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। আপনারা নিজেদের স্বার্থেই এই অঞ্চল দখলে রেখেছেন।’

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের