চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাক সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় প্রাণ হারালেন এক মেজর

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের বালুচ জঙ্গিদের হামলায় প্রাণ হারালেন পাক সেনাবাহিনীর মেজর পদমর্যাদার এক আধিকারিক। হামলায় আরও এক সেনা জওয়ান গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বালুচিস্তানের আওরানে। যদিও কোনও সংগঠন এখনও ঘটনার দায় স্বীকার করেনি।

শুক্রবার ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের (ইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বালুচিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে বিশেষ অভিযান চালাচ্ছে পাক সেনাবাহিনী। বিশেষ অভিযানে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছে এলাকায় সক্রিয় থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। শুক্রবার সকালে অতর্কিতে আওরানে থাকা সেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। সেনা সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনা সদস্যরাও। জঙ্গিদের গুলিতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন মেজর শাহিদ বশির। আরও এক সেনা সদস্য গুরুতর জখম হন। সেনার পাল্টা প্রতিরোধে রণে ভঙ্গ দেয় জঙ্গিরা। তাড়া খেয়ে পাশের একটি পাহাড়ের দিকে পালিয়ে যায়।’

তবে মেজর পদমর্যাদার আধিকারিকের মৃত্যুর পরেও জঙ্গি অভিযানে শিথিলতা আনা হবে না বলে পাক সেনার এক আধিকারিক জানিয়েছেন। ওই আধিকারিকের কথায়, ‘বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করার জন্য জঙ্গিরা যে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে তা যে কোনও মূল্যেই হোক প্রতিরোধ

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ