ইমরানের কাল ‘চলো ইসলামাবাদ’ অভিযান, সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি

শুরু হয়েছে দলীয় কর্মীদের ধরপাকড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বুধবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের লং মার্চ। এই কর্মসূচি রুখতে বদ্ধপরিকর শাসকদল। মঙ্গলবার রাত থেকে ইমরানের দলের নেতাদের বাড়ি-বাড়ি ঢুকে ধরপাকড় শুরু করেছে পাকিস্তান পুলিশ। পাশাপাশি সরকারের তরফ থেকে কালকের প্রস্তাবিত সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত মাসে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান প্রাক্তন ক্রিকেট তারকা ইমরান খান। ক্ষমতা হারানোর পর থেকে দেশজুড়ে তিনি গণসমাবেশের ডাক দিয়ে নতুন জোট সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ ঘোষণা করেন ইমরান।

নাম প্রকাশে অনিচ্ছুক লাহোর পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পঞ্জাবে পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) ২০০ জনের বেশি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পাবলিক অর্ডার অপরাধের আওতায় মামলা করা হয়েছে এবং তাঁদের আটকে রাখা হয়েছে। এর আগে ইমরান খান বলেছিলেন, সরকার সংসদ ভেঙে না দেওয়া এবং নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ না করা পর্যন্ত তিনি অনশন করবেন।

কড়া ভাষায় এই গ্রেফতারির নিন্দা করেছেন ইমরান খান আমলের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, পুলিশ পরোয়ানা ছাড়াই দলীয় সমর্থকদের গ্রেফতার করেছে। নিজের টুইটার হ্যান্ডেল তাঁর টুইট, ‘এক হাজার ১০০টির বেশি বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ বিনা পরোয়ানায় ঘরে ঢুকে মহিলা ও শিশুদের হেনস্থা করেছে।’

ধরপাকড়ের নিন্দা করেছেন খোদ ইমরান। জানিয়েছেন, ‘বুধবারের  প্রস্তাবিত সমাবেশে  ভয় পেয়েছে পাকিস্তান পুলিশ। কর্মসূচি রুখতে তারা বদ্ধপরিকর। তাই, রাত থেকেই দলীয় কর্মী-সমর্থকদের  গ্রেফতার করতে শুরু করেছে। বুধবার সভা হচ্ছেই।’ 

আরও পড়ুন ইমরান ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীকে মারধরের পর গ্রেফতার

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা