দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইমরান খানকে গ্রেফতার করা যাবে না, নির্দেশ পাক সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ‘আজাদি মার্চ’ সমাবেশ রুখতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা যাবে না বলে বুধবার নির্দেশ দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। পাশাপাশি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) যে সমস্ত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ইজাজুল হাসান, বিচারপতি মুনিব আখতার ও বিচারপতি মাজহার আলি আকবর নাকভির বেঞ্চ। সেই সঙ্গে পিটিআই সমর্থকদের কাছ থেকে বাজেয়াপ্ত করা গাড়িও ৪৮ ঘন্টার মধ্যে ফেরত দিতে বলেছেন বিচারপতিরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশ শাহবাজ শরিফ সরকারের পক্ষে বড়সড় ধাক্কা।

প্রাক্তন প্রধানমন্ত্রীর আজাদি মার্চ ঘিরে গত কয়েকদিন ধরেই পাকিস্তান রাজনীতিতে উত্তেজনা চরমে পৌঁছেছে। সরকার বিরোধী কর্মসূচিতে যাতে পিটিআই কর্মী এবং নেতারা অংশ নিতে না পারে, তার জন্য নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। মঙ্গলবার সারারাত ধরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর সংখ্যক ইমরান ঘনিষ্ঠ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, যাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইসলামাবাদে না পৌঁছতে পারেন তার জন্য শ্রীনগর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় কন্টেনার ও লরি দাঁড় করিয়ে বাধা সৃষ্টি করা হয়েছে। যদিও সেই বাধা উপেক্ষা করেই ইসলামাবাদের দিকে এগোচ্ছেন পিটিআই নেতা-কর্মীরা।

ইমরানের কর্মসূচি ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে লাহোর সহ দেশের একাধিক শহর। পিটিআই কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ ঘটেছে। ইমরান সমর্থকদের হঠাতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়েছে। যদিও তাতে কোনও লাভ হচ্ছে না। কর্মসূচি বানচাল করতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে বলেও পিটিআই নেতারা আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই আশঙ্কা দূর হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ