কান্দাহারে পাক বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত, ৪৮ ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা দু’পক্ষের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কান্দাহারে পাকিস্তানি সেনার বিমান হামলায় অন্ততপক্ষে ১৫ আফগান নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ওই বিমান হামলার পরেই সুর নরম করেছে তালিবান সরকার। যুযুধান দু’পক্ষ আফগানিস্তান ও পাকিস্তান ৪৮ ঘন্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। পড়শি দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তের বাসিন্দারা। ইতিমধ্যেই আফগানিস্তানের সঙ্গে থাকা ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, খাইবার পাকতুনখোযায় হামলা চালানোর বদলা নিতে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাকে গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার ভোরে বিমান হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে কমপক্ষে ১৫ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদমাধ্যমকে অবশ্য জানিয়েছেন, পাকিস্তানের হামলায় ১২ জন নিহত হয়েছেন। নতুন করে পাকিস্তান হামলা শুরু করেছে। আফগানিস্তান এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। পাকিস্তানি সেনার জনসংযোগ দফতরের (আইএসপিআর) তরফে জানানো হয়েছে ‘ভোরে আফগান তালিবানরা স্পিন বোল্ডাক এলাকার চারটি স্থানে ‘কাপুরুষোচিত হামলা’ চালায়। পাকিস্তানি বাহিনী সফলভাবে ওই হামলা প্রতিহত করেছে।’ কান্দাহারে পাক সেনার বিমান হামলায় খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে তালিবান সরকার। দিন ভর বিবৃতি-পাল্টা বিবৃতির পরে এদিন সন্ধ্যায় যুযুধান দু’পক্ষের তরফে ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। যদিও এর আগেও যেভাবে অস্ত্রবিরতির মধ্যে দুই দেশের সেনারা পরস্পরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাতে এবারের যুদ্ধবিরতির ঘোষণা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় থাকছে।

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষণের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের