চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অপারেশন সিঁদুর’ এর বদলা নেওয়ার দায়িত্ব পাক সেনাকে দিল শাহবাজ শরিফ সরকার

আন্তর্জাতিক ডেস্ক, ইসলামাবাদ: পহেলগাঁওয়ের বদলা নিতে ৬ মে গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। স্থল, বায়ু ও নৌসেনার মিলিত অভিযান ছিল এটি। এখনও পর্যন্ত এতে ৯০ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর সামনে এসেছে। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। হামলা চালানো হয়েছে ভারতের এয়ারস্পেস থেকে। এই ঘটনাকে যুদ্ধের আহ্বান হিসাবেই দেখছে পাক প্রশাসন। একই সঙ্গে ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা দিয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)।

মঙ্গলবার গভীর রাতে ভারত হামলা চালায়। বুধবার দুপুরে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় ভারতকে কঠোর জবাব দেওয়া হবে। সেখানেই পাক সেনার হাতে পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়।

পরে কমিটি থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, ভারত পরিকল্পিতভাবে পঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরের জনবসতি, মসজিদ ও বাড়িঘরের উপর হামলা চালিয়েছে। এর ফলে জঙ্গি কম, নিরীহ নারী, পুরুষ ও শিশুর প্রাণহানি ঘটেছে অনেক বেশি।

পাকিস্তানের দাবি ভারত এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। জাতীয় নিরাপত্তা কমিটি আবার এও বলেছে তারা সাধুপুরুষ, এই উত্তেজনার যাবতীয় দায় সব দায় ভারতের।  তারপরেই পাকিস্তান জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকার নীতি মেনে সশস্ত্র বাহিনীকে উপযুক্ত প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা প্রদান করেছে। একই সঙ্গে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়ে এনএসসি বলেছে, ভারতের কাছে এই  আগ্রাসনের জন্য জবাবদিহি চাওয়া উচিৎ সকলের। পাকিস্তান বরাবরই ‘শান্তি’র ভিখারি। তাই তাদের শান্তি দিতে হবে। সেই সঙ্গে, পাকিস্তানের জনগণ বা ভূখণ্ডে কোনওরকম আঘাত বরদাস্ত করা হবে না বলে জানানো হয়।

 

Published by:

Share Link:

More Releted News:

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ