১৮ মে পর্যন্ত ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, জানালেন পাক বিদেশমন্ত্রী ইসহাক দার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বড় এবং গুরুত্বপূ্র্ণ তথ্য জানিয়েছেন পাক উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। আজ বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল বুধবার (১৪ মে) দুই দেশের সামরিক অভিযানের মহাপরিচালকের (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস) মধ্যে হটলাইনে আলোচনার সময়েই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে ১৮ তারিখ করা হয়েছে।’ তবে ভারতের সঙ্গে সমস্যা মেটাতে মধ্যস্ততাকারী হিসাবে আমেরিকাকে মেনে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে কোনও চাপ দেওয়া হয়নি বলেও দাবি করেছেন পাক বিদেশ মন্ত্রী।

এদিন পাকিস্তান সংসদের উচ্চকক্ষ সিনেটে ভাষণ দিতে গিয়ে ইসহাক দার জানান, ‘মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ার পর পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই গত ১০ মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা করেন। ওই কথোপকথনের সময়ে  যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১২ মে বিকেলে ফের দুই দেশের ডিজিএমও আলোচনা করে যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানোর ক্ষেত্রে সম্মত হন। গতকাল বুধবার (১৪ মে) ফের ভারত ও পাকিস্তানের ডিজিএমও’রা নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন। তখনই সিদ্ধান্ত হয় যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হবে।’

ভারতের বিরুদ্ধে লড়াই থেকে পিছু হঠার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পাক বিদেশ মন্ত্রী বলেন, ‘গত ১০ মে সকাল সোয়া দশটায় মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও’র কাছ থেকে ফোন পেয়েছিলাম। তিনি আমাকে জানান যে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। সেই সময় আমাদের প্রথম ধাপের অভিযান প্রায় শেষের দিকে ছিল। তবুও আমি মার্কিন বিদেশ মন্ত্রীকে বলেছিলাম, ‘যদি নয়াদিল্লি যুদ্ধবিরতি করতে প্রস্তুত থাকে, তাহলে পাকিস্তানও তা করতে প্রস্তুত। আমি মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিওকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে, যুদ্ধ ইসলামাবাদ শুরু করেনি।’ পাক বিদেশ মন্ত্রীর কথায়, ‘আমার কথা শুনে মার্কো রুবিও জানান, তিনি বিষয়টি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের গোচরে আনবেন।’

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে নৃশংস হামলা চালায় পাক মদতপুষ্ঠ জঙ্গিরা। ওই হামলায় প্রাণ হারান ২৬ পর্যটক। পহেলগাঁও হামলার জবাব দিতে প্রত্যাঘাতের পথে হাঁটে ভারতীয় সেনা। গত ৭ মে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের (পিওকে) বিভিন্ন জায়গায় জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ করে ভারতীয় সেনা। নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ সহ কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের শতাধিক জঙ্গিকেও নিকেশ করা হয়। প্রতিশোধ হিসেবে ভারতে পাল্টা হামলা চালায় পাকিস্তান সেনা। জবাব দেয় ভারতীয় সেনাও। ফের এক দফা মার খায় পাকিস্তান। ভারতের সেনার হামলায় কমপক্ষে ১৩ জন পাক সেনা প্রাণ হারায়। ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’-এর অধীনে পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু করে। দীর্ঘ ৮৭ ঘন্টা লড়াই শেষে অবশেষে গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?