বুধেই ইস্তফা দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সব জল্পনার অবসান। আগামিকাল বুধবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন শাহবাজ শরিফ। সেই সঙ্গে দেশের প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে জাতীয় সংসদ ভাঙ্গার জন্যও সুপারিশ করবেন। মঙ্গলবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতা।

২০১৮ সালের ১৩ অগস্ট বর্তমান জাতীয় সংসদ শুরু হয়েছিল। আগামী ১২ অগস্ট জাতীয় সংসদের মেয়াদ শেষ হচ্ছে। ওই মেয়াদ শেষের তিন দিন আগে ভেঙ্গে দেওয়া হচ্ছে জাতীয় সংসদ। তার পিছনেও রয়েছে বিশেষ রাজনীতি। তার কারণ, ১২ অগস্ট সংসদ ভেঙ্গে দিলে আগামী ৬০ দিনের মধ্যে অর্থা‍ৎ ১২ অক্টোবরের মধ্যে ভোট করাতে হতো। কিন্তু আগে ভেঙ্গে দেওয়ায় ৯০ দিন সময় পাওয়া যাবে। অর্থা‍ৎ ৯ নভেম্বর ভোট করালেই চলবে।

গত কয়েকদিন ধরেই সংসদ ভেঙ্গে দেওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে এদিন এক অনুষ্ঠানে আগামিকাল বুধবার জাতীয় সংসদ ভাঙ্গার ঘোষণা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই সঙ্গে আগামিকালই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন তিনি। তবে তদারকি প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিয়োগ করা হবে তা খোলসা করেননি শাহবাজ। সরকারের শরিক দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গে তদারকি সরকারের প্রধান হিসেবে বেশ কয়েকজনের নাম নিয়ে আলোচনা করেছেন। সূত্রের খবর, কোনও নাম নিয়ে এদিন রাত পর্যন্ত ঐক্যমতে পৌঁছনো সম্ভব হয়নি। পাকিস্তান মুসলিম লিগ (এন) নেতৃত্ব দেশের বর্তমান অর্থমন্ত্রী ইশহাক দারকে তদারকি প্রধানমন্ত্রী হিসেবে চাইছে।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay