ইমরানের কুর্সি বাঁচাতে ইস্তফা দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পঞ্জাব বিধানসভার অধ্যক্ষ তথা পিএমএল (কিউ) নেতা চৌধুরী পারভেজ ইলাহী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে ইমরান খান থাকবেন কিনা, তার জবাব ভবিষ্যতই দেবে। কিন্তু ইমরানের প্রধানমন্ত্রীর কুর্সি বাঁচাতে ইস্তফা দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা উসমান বুজদার। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পঞ্জাব বিধানসভার অধ্যক্ষ তথা পিএমএল (কিউ) নেতা চৌধুরী পারভেজ ইলাহী। সোমবার সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে অনাস্থা প্রস্তাবে পাক প্রধানমন্ত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

কেন্দ্রের পাশাপাশি পঞ্জাবেও ইমরান খানের পিটিআইয়ের শরিক দল হিসেবে রয়েছে পিএমএল (কিউ)। কিন্তু গত কয়েকদিন ধরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের সঙ্গে পিএমএল (কিউ) নেতাদের দুরত্ব তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রীকে না সরালে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবে ইমরান খানের পাশে দাঁড়ানো হবে না বলে বার্তাও দিয়েছিলেন শরিক দলের শীর্ষ নেতারা। পিটিআইয়ের সঙ্গে পিএমএল (কিউ) দলের দুরত্বের সুযোগ নিতে আসরে ঝাঁপিয়েছিল বিরোধীরাও। এদিনই বিরোধী দলের পক্ষ থেকে বুজদারের বিরুদ্ধে।

সেই অনাস্থা প্রস্তাবের কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন বুজদার। আর তার সেই ইস্তফা যে দলের শীর্ষ নেতা তথা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কুর্সি বাঁচানোর জন্য, তা রাতেই স্পষ্ট হয়ে যায়। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পিএমএল (কিউ) নেতা চৌধুরী পারভেজ ইলাহী।

অন্যদিকে, এদিনই সংসদে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধীরা। যদিও এদিন সেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়নি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সভা মুলতুবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। ওইদিনই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের