ইমরানের বিরুদ্ধে অনাস্থা: পাক সুপ্রিম কোর্টে পিটিশন

পাক পার্লামেন্টে শুরু হল বিশেষ অধিবেশন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা গড়াল সুপ্রিম কোর্টে। ইমরানের বিরুদ্ধে আস্থাভোট রুখতে সর্বোচ্চ আদালতে একটি মামলা রুজু হয়েছে। মামলায় বলা হয়েছে, সরকার ফেলার পিছনে হাত রয়েছে বিদেশি শক্তির। এর তদন্ত হওয়া প্রয়োজন। তদন্ত হোক সর্বোচ্চ আদালতের নজরদারিতে। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সেনা প্রধান কামার বাজওয়া এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদ ইমরান খানকে অনেক আগেই প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সূত্রের খবর, ইমরানকে তাঁদের পরামর্শ ছিল অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের বৈঠক শুরুর আগেই যেন প্রধানমন্ত্রী পদ থেকে ইমরান সরে দাঁড়ান। কিন্তু তাদের পরামর্শ অগ্রাহ্য করে গদি আঁকড়ে  থাকার সিদ্ধান্ত নেন খান সাহেব। পাকিস্তানে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতা এখন সুপ্রিম কোর্টে যাওয়ায় পরিস্থতি অন্যদিকে ঘুরতে পারে বলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। 

এদিকে, পাকিস্তান পার্লামেন্টে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। ইমরান খানের বিরুদ্ধ আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বিশেষ অধিবেশনে সরকারের তরফ থেকে পেশ করা হবে সেই বিশেষ চিঠি, যে চিঠিতে রয়েছে সরকার ফেলে দিতে বিদেশি শক্তির মদত। দ্য ডন পত্রিকার প্রতিবেদন অনুসারে, পার্লামেন্টের বিশেষ অধিবেশনে চিঠি পেশ করবেন সে দেশের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।   

বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন,  ‘সরকার ফেলার পিছনে যে বিদেশি শক্তির হাত রয়েছে, সেটা ওই চিঠিই বলে দেবে। আর যারা আজ সরকার ফেলতে চেষ্টা চালাচ্ছে, যারা ইমরানের হাত ছেড়ে চলে গিয়েছে, ওই চিঠি তাদের ফিরিয়ে আনবে। আস্থাভোটে ইমরানের জয় নিশ্চিত।’ 

আরও পড়ুন পাকিস্তানে অস্থিরতা: চক্রান্তের তত্ত্ব খারিজ আমেরিকার

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক