‘আগে আক্রমণ করব না, হামলা হলে যোগ্য জবাব দেব’, হুঙ্কার পাক বিদেশ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওকাণ্ডের জেরে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। প্রত্যাঘাত আর পাল্টা জবাব দেওয়ার তাল ঠুকছে দুই দেশের শীর্ষ নেতারা। ফলে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেই উত্তেজনার মধ্যেই বুধবার (৩০ এপ্রিল) ফের একবার দিল্লিকে সতর্ক করে দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশহাক দার। এদিন সন্ধ্যায় জরুরি এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ‘আমরা কনও মতেই আগে হামলা চালাব না। তবে যদি ভারত আক্রমণ করে, তাহলে যোগ্য জবাব দেব। এমন জবাব দেব যে কয়েকশো বছর মনে রাখবে ভারতীয়রা।’

বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাপকাত আলি খান ও পাকিস্তানি সেনার জনসংযোগ দফতরের (আইএসপিআর) প্রধান লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বিদেশ মন্ত্রী ইশহাক দার। পহেলগাঁওকাণ্ড নিয়ে দিল্লির ভূমিকাকে বিঁধে বলেন, ‘পহেলগাঁওয়ে হামলার পর ভারত যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অত্যন্ত উস্কানিমূলক পরিবেশ তৈরি করছে, তার ফলে সমগ্র অঞ্চল শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। গত কয়েকদিন ধরে বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের অনুরোধ জানিয়ে আসছেন। সরকার এবং জাতির পক্ষ থেকে আমি স্পষ্ট করে বলেছি যে, পাকিস্তান প্রথম কোনও উত্তেজনাকর পদক্ষেপ নেবে না। তবে, ভারতের পক্ষ থেকে কোনও উত্তেজনাকর পদক্ষেপের ক্ষেত্রে আমরা অত্যন্ত কঠোরভাবে প্রতিক্রিয়া জানাব।’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বলি নিরীহ পর্যটকদের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে তিনি বলেন ‘পহেলগাঁওয়ে প্রাণহানির ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা আমাদের সমবেদনাও জানাই। সন্ত্রাসবাদের শিকার হওয়ার কারণে, পাকিস্তানের মতো এই ভয়াবহতায় আক্রান্তদের যন্ত্রণা কেউ অনুভব করতে পারে না। আমি আবারও বলতে চাই যে পাকিস্তান সমস্ত ধরণের সন্ত্রাসবাদের নিন্দা করে। কোনও কারণ বা উদ্দেশ্যই নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়াকে ন্যায্যতা দিতে পারে না। এটি জাতীয় ও ইসলামী নীতি বিরোধী। কুরআন অনুসারে একজন মানুষকে হত্যা করা সমগ্র মানবতাকে হত্যার সমতুল্য এবং একজনের জীবন বাঁচানো সমগ্র মানবতাকে বাঁচানোর সমতুল্য।’ তিনি এও দাবি করেন, পাকিস্তানের মতো অন্য কোনও দেশ সন্ত্রাসবাদীদের হামলায় বিপুল প্রাণহানি ও ক্ষতির মুখোমুখি হয়নি। অথচ পাকিস্তানে সন্ত্রাসবাদীরা হামলা চালালে ভারতীয়রা তাতে উল্লসিত হয় এবং নিরীহ মানুষের মৃত্যুতে আনন্দ উদযাপন করে।’

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের