মূক-বধির গীতাকে ভারতে ফিরিয়ে দেওয়া সেই বিলকিস ইধির জীবনাবসান

তাঁকে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তথা পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার কর্মী বিলকিস ইধি। বয়স হয়েছিল ৭৪ বছর।

দ্য ডন পত্রিকার প্রতিবেদন অনুসারে, বিলকিস ইধি নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। ভর্তি করা হয়েছিল করাচির একটি হাসপাতালে। গত শুক্রবার আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। তাদের যাবতীয় চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে মৃত্যুর কাছে হার শিকার করেন বিশিষ্ট এই মানবাধিকার কর্মী। ইধি ফাউন্ডেশন এই মৃত্যুর খবর দিতে গিয়ে জানিয়েছে, তাঁর হৃদযন্ত্রের সমস্যা ছিল। সমস্যা ছিল ফুসফুসেও। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না। শুক্রবার পাকিস্তানের বিশিষ্ট এই মানবাধিকার কর্মীর প্রয়াণের খবরে সে দেশে শোকের ছায়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিলকিস ইধির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, অত্যন্ত মর্মান্তিক খবর। একজন মানুষ তাঁর গোটা জীবন শুধুমাত্র সেবাকার্যের জন্য নিয়োজিত করেন। পাকিস্তানেও তিনি যেমন জনপ্রিয় ছিলেন, জনপ্রিয় ছিলেন ভারত-সহ গোটা বিশ্বে। তাঁর প্রয়ান আক্ষরিক অর্থেই গভীর শূন্যতা তৈরি করল। ওনার আত্মার শান্তি কামনা করি। পরিবারের প্রতি জানাই সমবেদনা। প্রধানমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানে ভারতের হাইকমিশনের তরফ থেকেও বিলকিস ইধির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, মূক ও বধির মেয়ে গীতাকে তাঁর পরিবারের সঙ্গে ফিরিয়ে দিয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন বিলকিস ইধি।

আরও পড়ুন বৈশাখী উৎসবে যোগ দিতে পাকিস্তান পৌঁছলেন দু হাজার শিখ পুণ্যার্থী

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক