প্রত্যাখ্যাত হয়েই খুনের সিদ্ধান্ত, পাকিস্তানি ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ হত্যাকাণ্ডে নয়া মোড়

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সানা ইউসুফকে ইসলামাবাদে তাঁর নিজের বাড়িতে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারী ব্যক্তিকে বারবার প্রত্যাখ্যান করেছিলেন তিনি। ২৯শে মে ১৭তম জন্মদিন ছিল সানার। গত ২রা জুন মা এবং মাসির সামনে হত্যা করা হয়। সোমবার ইসলামাবাদ পুলিশ প্রধান সন্দেহভাজন ২২ বছর বয়সী উমর হায়াতকে গ্রেফতার করেছে। ইসলামাবাদ থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে ফয়সলাবাদের বাসিন্দা সে।

ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আলি নাসির রিজভী এক সাংবাদিক সম্মেলন করে বলেন, “একজন দানব, ঠান্ডা মাথায় খুনি এখন আইনের হাতে। হায়াত বারবার সানা ইউসুফের সঙ্গে যোগাযোগ করে বন্ধু হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বারবার হায়াতকে প্রত্যাখ্যান করেছিলেন।” হত্যার দিন উমর হায়াত কয়েক ঘন্টা ধরে ইউসুফের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল। কিন্তু বারবার ব্যর্থ হয়েছিল। একসময় সে রেগে গিয়ে জোর করে সানার বাড়িতে প্রবেশ করে। তারপর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

ইউসুফের মা মেয়ের মৃত্যুর পর অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশের কাছে বলেন, বন্দুকধারী বিকেল ৫টার দিকে একটি পিস্তল নিয়ে প্রবেশ করেছিল। ১৭ বছর বয়সী মেয়েটির বুক লক্ষ্য করে দুটি গুলি করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। একাধিক তল্লাশি অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

একেবারে নিম্নবিত্ত পরিবারের সন্তান উমর হায়াত। মাধ্যমিকের পর আর পড়াশোনা করেনি। তার আয়েরও কোনও উৎস নেই। তদন্তকারীরা বলছেন গুলি চালানোর পরে হায়াত সানা ইউসুফের মোবাইল ফোনটি সঙ্গে করে নিয়ে যায়। সম্ভবত প্রমাণ মুছে ফেলার চেষ্টাতেই সে এই কাজ করেছিল। ফোন এবং হত্যার অস্ত্র উভয়ই পরে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি নিশ্চিত করেছেন যে অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। খুনের অস্ত্রও পাওয়া গিয়েছে।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান