‘আমাকে বিশ্বাসঘাতক বলতেই পারেন’, আনন্দে ডুবে থাকা পাকিস্তানিদের চোখ খোলার অনুরোধ করলেন সাংবাদিকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাকিস্তানি সাংবাদিক এবং ইউটিউবার আহমেদ নূরানি ইউটিউবে নিজের বক্তব্য শুরু করার পর যেন থামতে ভুলে যান। পাকিস্তান সরকারের কাছে অপারেশন সিঁদুর ও তৎপরবর্তী বিষয় নিয়ে রেখেছেন অসংখ্য প্রশ্ন। সেই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পাক সরকার মিথ্যাচার করেছে নিজের দেশের নাগরিকদের সঙ্গেই। আহমেদ নূরানী, আসাদ তুর এবং কামার চিমার মতো পাকিস্তানি সাংবাদিকরা ‘অপারেশন বুনিয়ান-উল-মারসুস’-নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের বক্তব্য পাকিস্তান কি পরাজয়ের উদযাপন করছে?

আহমেদ নূরানির কিছু ভিডিও পাকিস্তান সরকার ব্লক করে দিয়েছে। আহমেদ নূরানি পাকিস্তান সরকারকে অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত করেছেন। একটি ভিডিওতে তিনি বলছেন, “পাকিস্তানও আক্রমণ করেছিল কিন্তু তাতে কী সত্যিই কোনও ক্ষতি হয়েছিল?”

এরপর ভারতের দিকে ইঙ্গিত করে রীতিমতো মিসাইল হাঁকেন তিনি। বলেন, “অন্য দিক থেকে আক্রমণের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রমাণ রয়েছে। প্রমাণ আছে যে পাকিস্তানের যে সমস্ত শহর পঞ্জাব এবং সিন্ধু প্রদেশে ছিল, ৭ তারিখের পর সেগুলিতে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল।’ পাকিস্তানের ছোট-বড় সব শহরে শত শত ভারতীয় ড্রোন এসেছিল, তারা তাদের কাজ করে যাচ্ছিল। এই ড্রোনের আক্রমণ যেখানে ইচ্ছা হয়েছে। রাওয়ালপিন্ডির স্টেডিয়াম হোক বা অ্যাটকের কাছে মানুষ শহিদ হয়েছে। পুরো পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আমি আপনাদের একটি তথ্য জানাতে চাই, তাতে আপনারা আমাকে বিশ্বাসঘাতক বলতেই পারেন। কিন্তু কথা হলো আপনি যদি সঠিক তথ্য অনুসরণ না করেন, তাহলে আপনি কোনও উন্নতি আনতে পারবেন না। অমৃতসর ছাড়া ভারতের সব শহরে কি ভয়ের পরিবেশ ছিল?” আহমেদ নূরানির এই ভিডিওটিতে দুই হাজারেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন।

পাক সরকারের অনুরোধে পাকিস্তানিরা ১১ মে ধন্যবাদ দিবস উদযাপন করে। শাহবাজ শরিফ তাঁর জনগণের উদ্দেশ্যে বলেন যে পাকিস্তান এই ৪ দিনের যুদ্ধে জয়লাভ করেছে। সরকারের দাবিতে হতবাক হলেও পাকিস্তানের জনগণ ১১ মে প্রচুর আতশবাজি ফাটিয়েছিল।

পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং ভারতে এক টেলিভিশন বিতর্কে অংশগ্রহণকারী কামার চিমা এই দাবির উপর প্রশ্ন তুলেছেন। একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘ওরা তোমার বাড়ির ভেতরে আক্রমণ করেছে, আর তুমি পাকিস্তানে বলছো, মোদি সফল। তিনি ১০০ শতাংশ সফল, তিনি ২০০ শতাংশ সফল, এটা মনে রেখো। আর এই বিভ্রান্ত নেতৃত্বের সঙ্গে এখন কী করা উচিত? আমি জানি না। আমার কোনও ধারণা নেই।”

আরও এক পাকিস্তানি সাংবাদিক আসাদ তুর সরকারকে একইরকম প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, “ভারত যে কোনও প্রচলিত যুদ্ধে, ঈশ্বর না করুন, পাকিস্তানের এত ক্ষতি করবে যে পাকিস্তানকে এর মূল্য দিতে হবে অনেক বেশি। ভারতে একটি পদক্ষেপের মূল্যও অনেক বেশি। আমরা যতটা ক্ষতি ভোগ করি, ততটা লাভ করি না। ভারত পাকিস্তানের জন্য সেই দামই বাড়াতে চায়।”

এটা নির্মম বাস্তব যে পাকিস্তানে গণমাধ্যমের উপর পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর সেন্সরশিপ রয়েছে। সেখানে যে কোনও মতামত প্রকাশ করতে হলে, পাকিস্তানি সাংবাদিক এবং ইউটিউবারদের সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি মাথায় রেখে তবেই করতে হয়। তা সত্ত্বেও এটা বলতেই হয়, অপারেশন সিঁদুরে পাকিস্তানের পরাজয়ের পর, অনেক সাংবাদিক সরাসরি পাকিস্তান সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন।

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

যুদ্ধের মধ্যেই প্রকাশ্যে বিরল ভিডিও, প্রথমবার শোনা গেল খামেনির কণ্ঠস্বর

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই কী সাফাই দিলেন নায়িকা?

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের