পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ‘সর্বোচ্চ জাতীয় সম্মানে’ ভূষিত করল সৌদি আরব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে দেশের সর্বোচ্চ সম্মান,  ‘কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স ক্লাস’  প্রদান করেছে সৌদি আরব। রিয়াদে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান মুনিরকে এই বিশেষ সম্মান প্রদান করেছেন।

মুনির বর্তমানে সৌদিতে সরকারি সফরে রয়েছেন। সোমবার পাক সেনাবাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, “বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের জারি করা রাজকীয় নির্দেশ অনুসারে, সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় সম্মাননা কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্সে ফিল্ড মার্শালকেও ভূষিত করা হয়েছে।” এই সম্মান প্রদান করার পর খালিদ বিন সালমান এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, “আমি পাকিস্তানের সেনাপ্রধান, ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমাদের সহযোগিতা বৃদ্ধি এবং সৌদি-পাকিস্তান সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর বিশেষ প্রচেষ্টার জন্য কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সেলেন্ট ক্লাস দিয়ে সম্মানিত করেছি।”

খালিদ বিন ফিল্ড মার্শাল আসিম মুনিরের পেশাদারিত্ব এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য তাঁর প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেছেন। এই সম্মান প্রদানকে তিনি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্থায়ী বন্ধনের প্রতিফলন হিসাবে উল্লখ করেছেন। অন্যদিকে, আসিম মুনির সৌদি আরবে সরকারি সফরকালে সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গেও সাক্ষাৎ করেন। দুই নেতাই আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা, কৌশলগত সহযোগিতা এবং ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ সহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন বলেই জানা গিয়েছে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, গত এক বছরে পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক আরও মজবুত হয়েছে। দুই পক্ষ পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে । সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির অধীনে, পাকিস্তান সৌদি আরবে প্রায় ২৫,০০০ সেনা মোতায়েন করবে নিরাপত্তায় সহায়তা করার জন্য, যৌথ অভিযান পরিচালনা করার জন্য এবং সৌদি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, যার বিনিময়ে সৌদি আরব ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে পাকিস্তানে।

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ছাত্রদের ঢাল করে ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতার ১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড