চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঁড়ে মা ভবানী, সামরিক ক্ষেত্রে ১৮ শতাংশ ব্যয় বাড়াল ‘ভিখারি’ পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ : ভারতের সঙ্গে উত্তেজনার আবহে একধাক্কায় সামরিক বাজেট বাড়িয়ে দিল পাকিস্তান সরকার। ঋণের বোঝায় নাজেহাল অবস্থা পাকিস্তানের। সঙ্গে খাদ্য সঙ্কট সহ একাধিক সমস্যায় জর্জরিত। এই সঙ্কটজনক পরিস্থিতিতে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় বাড়ানোর ভাবনায় ইসলামাবাদ। পহেলগাঁও হামলার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তামের সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গিয়েছে। তারমধ্যেই আগামী বাজেটে ১৮ শতাংশ ব্যয় বৃদ্ধি করে ২.৫ ট্রিলিয়নের বেশি অর্থ অনুমোদন করার কথা ভাবছে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (PML-N)-এর নেতৃত্বাধীন সরকার নিজের বন্ধু পিপিপির সঙ্গে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ১৭.৫ ট্রিলিয়ন টাকার নতুন বাজেটের কাঠামো নিয়ে আলোচমা করেছে। যা প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যয় ১৮ শতাংশ বৃদ্ধি করবে। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হওয়ার আগে সরকার জুনের প্রথম সপ্তাহে ২০২৫-২৬ সালের বাজেট প্রকাশ করতে চলেছে।

পাকিস্তান সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে সামরিক ক্ষেত্রে জোর দিতে ১৮ শতাংশ ব্যয় বাড়ানোর সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছে পিপিপি। বিলাবল ভুট্টোর সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন শাহবাজ শরিফ। চলতি ২০২৪-২৫ অর্থবর্ষে সরকার প্রতিরক্ষা ব্যয়ের জন্য ২,১২২ বিলিয়ন টাকা বরাদ্দ করেছে। যা আগের অর্থবর্ষের থেকে ১৪.৯৮ শতাংশ বেশি।

২২ এপ্রিল পহেলগাঁওর বৈসারন উপত্যকায় জঙ্গি হামলায় মত্যু হয়েছে ২৬ জনের। নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের। তারপর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার। গোটা দেশ চাইছে বদলা নেওয়া হোক। সেই মতোই ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে যুদ্ধের আবহ।

Published by:

Share Link:

More Releted News:

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ