ভেঙে পড়ল পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা, লাহোরে অনুষ্ঠিত অপারেশন সিঁদুর পার্ট টু

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ইসলামাবাদ: ভেঙে পড়ল পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা। লাহোরে অপারেশন সিঁদুর পার্ট টু দেখল শরিফের দেশ। অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের নয়টি জঙ্গিঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছিল। তার মধ্যেই এল নতুন খবর।

ভারত সরকারের পক্স থেকে ৮ মে বৃহস্পতিবার জানিয়েছে যে বুধবার রাতে পাকিস্তান আবারও জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, শ্রীনগর, অবন্তিপোরা, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়, জলন্ধর, ভাতিন্ডা, ভূজ, কাপুরথালা, আদমপুর, পাঠানকোটের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্যবস্তু করার দুঃসাহস দেখায়। ভারতীয় বাহিনী হামলার আঁচ পেয়ে সতর্ক হয় এবং পাকিস্তানের ছক বানচাল করে দেয়। শুধু তাই নয়, ভারত পাকিস্তানের লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেমকেও নিষ্ক্রিয় করে দেয়। পাক বায়ুসেনার সদর ঘাঁটিতেই মারা হয় কোপ।

ভারতের হারপি ড্রোনের ঘায়েই বিকল হয়েছে পাক এয়ার রেডার ডিফেন্স সিস্টেম। এই ইন্টিগ্রেটেড কাউন্টার ডিফেন্স সিস্টেমেই ভারত জবাব দিয়েছে পাকিস্তানকে। পাক ক্ষেপনাস্ত্রকে ধ্বংস করেছে ভারতের এস৪০০ সিস্টেম। রাশিয়া থেকে কেনা এই সিস্টেম প্রথম ব্যবহৃত হল ভারতে।

যে ক্ষেপণাস্ত্র গুলি দিয়ে সামরিক ছাউনিগুলিকে পাকিস্তান ধ্বংস করতে চেয়েছিল সেগুলি ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা নিষ্ক্রিয় করা হয়। ভারত এখন অনেক জায়গা থেকে এই হামলার ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। এর ফলে পাকিস্তানি হামলার কথা প্রমাণিত হয়েছে।

জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে মর্টার এবং ভারী ক্যালিবার আর্টিলারির সাহায্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের বিনা প্ররোচনায় গুলিবর্ষণের তীব্রতা বৃদ্ধি করেছে পাকিস্তান। পাকিস্তানি গুলিবর্ষণের ফলে তিনজন মহিলা এবং পাঁচজন শিশু সহ ষোলজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

পাক  আক্রমণ প্রতিহত করতে ভারত পাকিস্তানের মর্টার এবং কামানের গোলাগুলির জবাব দিতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি সেনা ভারতের যুদ্ধ না করার নীতিকে সম্মান না করলেও ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতির কথা ভোলেনি।

সূত্র বলছে, ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানে আরও ১২টি জঙ্গি ঘাঁটির তালিকাও এসে গিয়েছে। এখন শুধু আক্রমণের অপেক্ষা। বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সর্বদলীয় বৈঠকে অপারেশন সিঁদুর সম্পর্কে জানিয়েছেন। প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদের শিকড় নির্মূল করার অভিযান চলছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?