বিদেশে ভিক্ষাবৃত্তি, লজ্জায় পড়ে ৭,৮০০ পাকিস্তানির পাসপোর্ট বাতিল করল শাহবাজ সরকার

এবার বিদেশে ভিক্ষাবৃত্তি ও অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে লজ্জায় পড়ে ৭ হাজার ৮০০ পাকিস্তানির পাসপোর্ট বাতিল করল শাহবাজ সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তান সরকারের আবার জুলুমবাজি! এবার বিদেশে ভিক্ষাবৃত্তি ও অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে লজ্জায় পড়ে ৭ হাজার ৮০০ পাকিস্তানির পাসপোর্ট বাতিল করল শাহবাজ সরকার। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই তাঁরা ৭ হাজার ৮০০ জন পাকিস্তানির পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। একটি প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার পাকিস্তানের স্বরাষ্ট্র, প্রবাসী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা দেশটির সিনেট কমিটিকে জানিয়েছেন যে, ২০১৯ সালে ২০২৫ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ৭,৮৭৩ জনকে পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। যাঁরা দেশগুলিতে ভিক্ষাবৃত্তি এবং অবৈধ কাজকর্ম করে বেড়াত। তাঁদের মধ্যে অন্তত ৫,৬০০ জন পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির কারণে সৌদি আরব, ওমান এবং কাতার থেকে ফেরত পাঠানো হয়েছে। এসব বিতাড়িত নাগরিকদের পাসপোর্ট কন্ট্রোল লিস্টে লিপিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের বিদেশি মিশন ও ফেডারেল ইনভেস্টিগেশন অথরিটি।

আর এমনটাও জানানো হয়েছে যে, বিদেশে পাকিস্তানিদের ভিক্ষাবৃত্তি রুখতেই তাঁদের পাসপোর্ট বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রসঙ্গে, সিনেটর যিশান খানজাদার সভাপতিত্বে একটি বৈঠক সভায় জানানো হয়েছে যে, বৈঠকে পাকিস্তানি নাগরিকদের বিদেশে গিয়ে ভিক্ষাবৃত্তি এবং অন্যান্য অপরাধ নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। সেখানেই দেশটির পাসপোর্ট ও ইমিগ্রেশনের স্থায়ী কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সৌদি, ইরান ও ইরাকে পাকিস্তানিদের অবস্থানের প্রবণতা বাড়ছে।

তাঁরা সেখানে পাসপোর্টের মেয়াদের বাইরে গিয়েও থাকছে। এবং সে দেশে ভিক্ষাবৃত্তি এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। যাতে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনকী গত বছর ইরান থেকে অন্তত ৩৪ হাজার এবং ইরাক থেকে ৫০ হাজার পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। এ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে পাকিস্তানিদের বিতাড়িত করা হচ্ছে। গতবছর ইউরোপে থাকার জন্যে আবেদন করেছিলেন প্রায় এক লাখ ২৫ হাজার পাকিস্তানি। তাদের আবেদনে সাড়া না দেওয়ার কারণেই তাঁরা ভিন দেশে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এবার তাঁদেরকে উচিত শিক্ষা দিতে এবং লজ্জায় পড়ে তাঁদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে পাকিস্তানের অত্যাচারী শাহবাজ সরকার।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান