ধ্বংসলীলার মাঝেও কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি চিত্রশিল্পী মায়সা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  গাজার অপর নাম ধ্বংসপুরী। যেদিকে তাকানো যায় শুধু পড়ে রয়েছে মৃতদেহের সারি আর রক্তস্নাত মাটি। চারিদিকে ধ্বংসস্তুপ ছাড়া আর কিছুই নজরে পড়বে না। এই ধ্বংসস্তুপের মধ্যেও নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন মায়সা ইউসেফ নামের এক ফিলিস্তিনি নারী চিত্রশিল্পী। এই কঠিন সময়ে বেঁচে থাকার একমাত্র সম্বল হিসেবে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছেন। তাঁর শখের চিত্রকর্মের মাধ্যমে নিজের প্রতিভা তুলে ধরছেন। এমনই দৃশ্য অবাক করল গোটা বিশ্ববাসীকে।

ফিলিস্তিনি চিত্রশিল্পী মায়সা ইউসেফ এখনও কঠিন যুদ্ধের মধ্যে শিশুদের জন্য আর্ট সেশন করেন। তিনি মধ্য গাজার দেইর এল-বালাহতের বাসিন্দা। এই অঞ্চলটি ইজরায়েলি বাহিনী ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত একটি বাড়িকে ঘিরে তিনি শখের স্টুডিও বানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনি শিশুরা ধ্বংসাবশেষের মধ্যেও তাঁর আর্ট স্টুডিওতে বসে আঁকা অনুশীলন করছেন। এদিকে মন দিয়ে সেশনের শিশুদের সময় দিচ্ছেন মায়সা। গাজায় চলমান ইজরায়েলি আগ্রাসনের মধ্যে মায়সার এই লড়াই মন কেড়েছে বিবেকবান মানুষদের। যেভাবে ধ্বংসলীলার মাঝেও চিত্রশিল্পী মায়সা লড়াই চালিয়ে যাচ্ছেন তাকে কুর্ণিশ জানিয়েছেন অনেকেই।

গত এক বছর পার হতে চলল, হামাসবিরোধী অভিযানের নামে এখনও গাজায় নির্বিচারে গণহত্যা করে চলেছে ইজরায়েল। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েল জুড়ে আকস্মিক মারণ হামলা হামাস সংগঠন। বন্দি করে নিয়ে যায় বহু ইজরায়েলি জনগনকে। এর প্রতিশোধ নিতে পাল্টা-প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইজরায়েল। এর পর থেকেই মারণ হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের বর্বর হামলা থেকে রেহাই পাচ্ছে না নিরিহ শিশুরাও।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা