‘কালমায়েগি’ তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন, এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফাং-ওং’

ঘূর্ণিঝড় 'কালমায়েগি'র তাণ্ডবে ফিলিপাইনে ২০৪ জনের মৃত্যু হয়েছে। তার প্রভাব এখনও কাটেনি। তার মধ্যে আবারও বিপর্যয় ফিলিপাইনে। ধেয়ে আসছে আরও এক টাইফুন 'ফাং-ওং'।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘কালমায়েগি’র তাণ্ডবে ফিলিপাইনে ২০৪ জনের মৃত্যু হয়েছে। তার প্রভাব এখনও কাটেনি। তার মধ্যে আবারও বিপর্যয় ফিলিপাইনে। ধেয়ে আসছে আরও এক টাইফুন ‘ফাং-ওং’। ইতিমধ্যেই প্রাণঘাতী ঝোড়ো হাওয়া এবং ধ্বংসাত্মক বাতাসের বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছেন ফিলিপাইনের আবহাওয়া দফতর। আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশের উপকূলের দিকে তাকিয়ে ধেয়ে আসছে টাইফুন ‘ফাং-ওং’। যার সুপার টাইফুনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এই টাইফুন পুরো শক্তি নিয়ে আসছে এবং গোটা দেশকে আচ্ছন্ন করবে। ‘ফুং-ওং’ এর স্থানীয় নাম দেওয়া হয়েছে ‘উওয়ান’।

ইতিমধ্যেই ফিলিপাইনে শক্তি দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ফুং-ওং। সর্বোচ্চ ১৭০ কিলোমিটার ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে। তবে এর গতিবেগ ১৮৫ কিলোমিটার পর্যন্ত তীব্র হতে পারে। যার শক্তি উপড়ে ফেলতে পারে বড় বড় ঘরবাড়ি, গাছপালা এবং কাঠামো। এর প্রভাবে পূর্ব ফিলিপাইনের প্রদেশগুলিতে, ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর ও মধ্য লুজনে ১০০-২০০ মিমি বৃষ্টিপাত হতে পারে। সেই কারণে নিম্নভূমি এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। এবং উচ্চ ভূমিতে স্থান নিতে বলা হয়েছে। পাশাপাশি সমস্ত সামুদ্রিক কার্যকলাপ বন্ধ করতে বলা হয়েছে। কেননা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলগুলি প্লাবিত হতে পারে।

এদিকে টাইফুন ‘ফাং-ওং’-এর আতঙ্কে বেশ কয়েকটি স্থানীয় সরকার আগামী সোমবার স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দিয়েছে। কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে ফিলিপাইনে তাণ্ডব চালিয়েছে টাইফুন ‘কালমায়েগি’। যার প্রভাবে তছনছ হয়ে গিয়েছে গোটা ফিলিপাইন। উপকূলীয় অঞ্চলে বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে, গাছপালা উপড়ে পড়েছে, ছোট ছোট ভবনগুলির ছাদ ও জানালা ভেঙে গিয়েছে। ২০৪ জনের মৃত্যু হয়েছে এবং ভিয়েতনামে পাঁচ জন মারা গিয়েছেন। সঙ্গে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভিয়েতনামের প্রায় ২৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে এখনও প্রায় ৫ লক্ষ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। এবার ‘কালমায়েগি’র প্রভাব কাটতে না কাটতে ‘ফাং-ওং’ তাণ্ডব দেখাতে শুরু করেছে ফিলিপাইনে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি