Loading live market data...
Loading active stocks...
Connecting...

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মানুষ সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় হওয়ার জন্য কতকিছু করে। কেউ সফলতা পান আবার কেউ নিরাশ হন। কিন্তু জানেন কি নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিশ্বজুড়ে লক্ষলক্ষ মানুষের মন জয় করে নিয়েছে ক্যালিফোর্নিয়ার একটি শূকর যার নাম মেরলিন। শুধু কি মানুষের মন জয় নিজের নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। ভাবতে পারছেন মানুষ না হলেও একটি সাধারণ প্রাণী হয়ে তার ক্ষমতা ঠিক কতটা।

চার বছর বয়সী মেরলিনের ইনস্টাগ্রামে ফলোয়ার্স সংখ্যাও নজর কাড়ার মত। তাকে ফলো করেন বিশ্বের প্রায় ১১ লাখ মানুষ। সোশ্যাল মিডিয়াতে মেরলিনের তারকা হয়ে ওঠার গল্পের শুরু ২০২২ সালের মার্চে। সেই সময়ে তার বয়স ছিল মাত্র তিন মাস। মালিক মিনা আলালি তাকে দত্তক নেওয়ার পর থেকেই শুরু করেন বিশেষ প্রশিক্ষণ দেওয়া। সেই প্রশিক্ষণের ফল এখন দেখছে গোটা বিশ্ব। মেরলিনের কর্মকাণ্ড দেখতে মুখিয়ে থাকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এইভাবেই জনপ্রিয়তার নিরিখে পৃথিবীর সবচেয়ে বেশি অনুসারী থাকা শূকর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছে।

আরও পড়ুন: আঁধারে লুকিয়ে ছিল মৃত্যু, ঘুণাক্ষরেও টের পায়নি ২ বন্ধু, হাড়োয়ায় চাঞ্চল্য

ইনস্টাগ্রামে মেরলিনের মালিক নানা ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় মেরলিন মোটেই সাধারণ কোনো শূকর নয়। তার ভিডিও দেখলে মনে হবে সে নামেই প্রাণী অথচ তার বুদ্ধই মানুষের মতো। নিজের কাজ নিজে করতে পারে। মনের ভাব প্রকাশও করতে পারে বিশেষ মাধ্যমের সাহায্যে। তার জন্য তৈরি ঘরে রাখা থাকে ৩০টির বেশি বিশেষ ‘বোতাম’। যেগুলিকে টিপে নিজের মনের ভাব প্রকাশ করে। যেখানে রেকর্ড করা রয়েছে মানুষের কণ্ঠস্বর। সেই বোতাম টিপলেই ভেসে আসে তার চাহিদার কথা। সবটাই সে বোঝায় এই বোতামের মাধ্যমে। মেরলিনের এই বুদ্ধিমত্তা ও মানুষের মতো আচরণ ইন্টারনেটে এখন ঝড় তুলেছে।

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ