‘শুধু বন্ধু নয়, ভাই-ও বটে’, মোদির প্রশংসায় পঞ্চমুখ ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধু তাঁর বন্ধু নন, ভাই-ও বটে। বুধবার ঠিক এমন ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গদগদ প্রশংসা করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী তথা গাজায় গণহত্যার নায়ক বেঞ্জামিন নেতানিয়াহু।

দু’দিনের সফরে এদিনই জেরুজালেমে পৌঁছান নরেন্দ্র মোদি। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান যুদ্ধাপরাধে অভিযুক্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা নেতানিয়াহুও। গলা জড়িয়ে ধরে মোদিকে স্বাগত জানান নেতানিয়াহু। লাল গালিচা (রেড কার্পেট) সংবর্ধনা দেওয়া হয়। এর পর ইজরায়েলের জাতীয় সংসদে ভাষণ দিতে পৌঁছন মোদি। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইজরায়েলের সংসদের অধ্যক্ষ আমির ওয়ানাহা বলেন, ‘ভারত এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উন্নয়নের দেশ। ভারত ইহুদিদের নিজেদের দেশে বাস করার অধিকার দিয়েছে। সসম্মানে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। ভারত ও ইজরায়েলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে এবং থাকবে।’

মোদির প্রশংসা করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘মোদিজি শুধু আমার বন্ধু নয়, ভাইও বটে। এটুকু বলতে পারি, মোদিজি কোনও বাহানা বানান না। সব সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। সত্যের পাশে বরাবর দাঁড়িয়েছেন। ইজরায়েলের সমর্থনে সবসময়ে কথা বলেছেন। মোদির মতো মানুষের ইজরায়েল সফর আমাদের জন্য গর্বের। মোদি জমানায় ভারত ও ইজরায়েলের মধ্যে ব্যবসা-বাণিজ্য দ্বিগুণ হয়েছে। পারস্পারিক সহযোগিতা তিন গুণ বেড়েছে।’

উল্লেখ্য, গাজায় নিরীহ প্যালেস্টানিয়দের উপরে ইজরায়েলি সেনার বর্বরোচিত হামলার নিন্দায় কখনও সরব হয়নি দিল্লি। মাঝেমধ্যে চাপে পড়ে বিবৃতি দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা চালিয়েছে।

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…