রোজা না করলেই ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, কোন দেশে এমন ঘটনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : রমজান মাস শুরু হয়ে গিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই সময় রোজা পালন করেন। কিন্তু সম্প্রতি এমন একটি দেশের খবর মিলেছে যেখানে রোজা না পালন করলেই প্রশাসনের রোষের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ায়। ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করে নাইজেরিয়া পুলিশ।

নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও এখানকার ১২টি প্রদেশে শরিয়া আইন চালু করা হয়। এই ১২টি প্রদেশে মোট জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের লোকই সংখ্যাগরিষ্ঠ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই সব প্রদেশের মধ্যে একটি হল কানো। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে এই কানো প্রদেশে ধরপাকড় শুরু করেছে নাইজেরিয়ার ইসলামী পুলিশ। কিন্তু কী কারণে এই ধরপাকড়। জানা গিয়েছে, রমজান মাসে রোজা ঠিকভাবে পালন না করা ও ঘরের বাইরে খাবার খাওয়ার অপরাধে এই ১১ জনকে গ্রেফতার করেছে সেই দেশের পুলিশ। জানা গিয়েছে, বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে। যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে, এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ওই মহিলাকে চিনাবাদাম বিক্রি করার সময়ে খাবার খেতে দেখা গিয়েছে বলে জানা গিয়েছে।

তবে পুলিশ প্রশাসনের তরফে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া ১১ জনকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাঁদের বলা হয়েছে, রমজান মাসে তাঁদের রোজা পালন করতে হবে। প্রশাসন তরফে জানানো হয়েছে, যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে পড়েন না, তাঁদের অবশ্য গ্রেফতার করা হবে না। কেবলমাত্র তাঁরা যদি কোনও মুসলিম ব্যক্তির কাছে খাবার বিক্রি করেন, তাহলেই তাঁদের গ্রেফতার করা হতে পারে।

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি