ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠছে ফ্রান্স। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানী প্যারিস, লিঁয়ো সহ একাধিক শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে দাঙ্গা পুলিশ। তাতেও বাগে আনা যাচ্ছে না বিক্ষোভকারীদের। দেশজুড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ঝুলছে তালা। ফ্রান্সের শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৯০০ স্কুল-কলেজে পঠন-পাঠন সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। যদিও বিক্ষোভকারী পড়ুয়াদের সংগঠন ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন দাবি করেছে, দেশজুড়ে প্রায় দুই হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘এদিন বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ হলেও লিয়োঁসহ একাধিক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোথাও-কোথাও পুলিশের ব্যারিকেডেও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারী পড়ুয়া। বিভিন্ন জায়গায় সংঘর্ষে বিক্ষোভকারী, পুলিশ সদস্য ও বিদ্যালয়ের কর্মীরা আহত হয়েছেন। রাজধানী প্যারিসে ২০ থেকে ৪০ হাজার বিক্ষোভকারী রাজপথে নেমে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। বিক্ষোভ মোকাবিলায় দাঙ্গা পুলিশ মোতায়েন করছে।’

‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, রাজধানী প্যারিস-সহ একাধিক শহরে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল-ও পাঠিয়েছে পুলিশ। ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে যে দৃশ্য দেখা গিয়েছিল, প্যারিসেও সেই একই দৃশ্য ফুটে উঠেছে। বিক্ষোভকারীদের অনেকেই দেখা গিয়েছে, কাঁদানে গ্যাসের শেল তুলে পুলিশের দিকে পাল্টা ছুড়ে মেরেছে। এমনকি ফাইবারের রোড ডিভাইডার ছুড়েও মারছে। বিক্ষোভে অংশ নেওয়া পড়ুয়া ও শিক্ষকরা জানিয়েছেন, ‘নিজেদের অধিকার রক্ষার জন্য রাস্তায় নেমে লড়াই চালাচ্ছেন।’

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের