ভেঙে দেওয়া হল পাকিস্তানের জাতীয় সংসদ, সুপ্রিম কোর্টে বিরোধীরা

টুইটার হ্যান্ডলে সরকারের নিন্দায় সরব বিলাবল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ মেনে প্রেসিডেন্ট আরিফ আলভি ভেঙে দিলেন পাকিস্তানের জাতীয় সংসদ। তাঁর সচিবালয়ের দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ মেনে সংবিধানের ৫৮ (১) এবং ৪৮ (১) ধারার দৌলতে প্রেসিডেন্ট জাতীয় সংসদ ভেঙে দিলেন।’ অন্যদিকে, বিরোধী শিবির ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ার পরে পরে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল ভুট্টো জারদারি নিজের টুইটার হ্যান্ডলে টুইট করে জানান,  ‘সরকার সংবিধান লঙ্ঘন করেছে। জাতীয় সংসদে আমাদের অনাস্থা প্রস্তাব পেশ করতে দেওয়া হয়নি। আমরা এখান থেকে যাচ্ছি না। আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়েছেন। দেশবাসীকে আমাদের অনুরোধ গণতন্ত্র এবং সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে জোট বাঁধুন। ‘

পাকিস্তানের জাতীয় সংসদে এদিনপ্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পেশ হয় অনাস্থা প্রস্তাব। প্রস্তাব পেশ হওয়ার মিনিট খানেকের মধ্যে ডেপুটি স্পিকার ওই প্রস্তাব খারিজ করে দেওয়ায় আপাতত টিকে গেলেন ইমরান খান। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। সেই ভাষণে পাকিস্তানের নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানান, দেশ কোন পথে এগোবে, দেশের গন্তব্য কী হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একমাত্র দেশের নাগরিকেরা। কোনও বিদেশি শক্তি বা স্বার্থান্বেষী গোষ্ঠী এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। তাদের সেই অধিকার নেই।  দেখা করেন প্রেসিডেন্টের সঙ্গে। সাক্ষাতের পর দেশবাসীকে ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার আর্জি জানান। এখন সুপ্রিম কোর্ট কী রায় দেয় সে দিকে তাকিয়ে সব পক্ষ।

আরও পডুন পাক পার্লামেন্টে খারিজ অনাস্থা প্রস্তাব, স্বস্তিতে ইমরান

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র