ইউক্রেনের আর্থিক সাহায্যের জন্য বেসবলে সই জেলেনস্কির, তোলা হবে নিলামে

বেসবলের দাম উঠতে পারে ১৫ হাজার মার্কিন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থ সাহায্যের জন্য একটি বেসবলে সই করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বেস বল তোলা হবে আরআর নিলাম কেন্দ্রে। টিএমজেড-য়ের প্রতিবেদন অনুসারে, নিলামে ওই বেসবলের দাম উঠতে পারে ১৫ হাজার মার্কিন ডলার। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই বেসবলটি ইউক্রেনের প্রেসিডেন্ট এই বেসবল উপহার হিসেবে পেয়েছিলেন। নিলাম চলবে টানা কয়েকদিন ধরে। শেষ হবে আগামী ১১ মে। নিলাম থেকে সংগৃহীত অর্থ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনবাসীর জন্য ব্যয় করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মস্কোর দাবি, এটাকে তারা সামরিক অভিযান বলছে না। ইউক্রেনের অস্ত্রভাণ্ডার ধ্বংস করার লক্ষ্যেই তাদের এই অভিযান। জেলেনস্কি একাধিকবার অস্ত্রবিরতির প্রস্তাব দিলেও রাশিয়ার তরফ থেকে সেই প্রস্তাব প্রত্যাখান করা হয়েছে। অন্যদিকে, মস্কোর বিরুদ্ধে আমেরিকা ও তাদের মিত্রদেশ একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও সেই নিষেধাজ্ঞাকে কোনওরকম পাত্তা দিতে নারাজ রাশিয়া। তারা সাফা জানিয়ে দিয়েছে, অভিষ্ঠ লক্ষ্যে না পৌঁছন অবধি তারা তাদের সামরিক অভিযান বন্ধ করবে না।

এদিকে মারিউপুলের অবস্থা ভয়াবহ। চারিদিকে লাশের স্তুপ। নিত্যপ্রয়োজনীয় জিনিসের রীতিমতো আকাল দেখা দিয়েছে। আন্তর্জাতিকমহলের কাছে ইউক্রেন সাহায্যের আবেদন জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন, মারিউপুলে যেন ভুল করে মাছিও ঢুকতে না পারে। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট পুতিন মারিউপুলে আত্মগোপন করে থাকা ইউক্রেন সেনাকে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছন।

আরও পড়ুন ‘মাছিও যেন গলে যেতে না পারে’, মারিউপোল দখলের পরে নির্দেশ পুতিনের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক