Loading live market data...
Loading active stocks...
Connecting...

চাপ বাড়ছে স্টারমারের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফার‌ দাবিতে সরব ৭০ সাংসদ

চাপ বাড়ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের। এবার তাঁর পদত্যাগের দাবিতে সরব হলেন লেবার পার্টির আরও ৭০ জন সংসদ সদস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: চাপ বাড়ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের। এবার তাঁর পদত্যাগের দাবিতে সরব হলেন লেবার পার্টির আরও ৭০ জন সাংসদ। প্রকাশ্যে তাঁরা স্টারমারের পদত্যাগের দাবি করেছেন। গতকাল, সোমবার (১১ মে) চারজন সংসদীয় সচিবের পদত্যাগের পরেই ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের পদত্যাগের দাবি তোলেন ৭০ জনের বেশি সাংসদ। গত সপ্তাহে স্থানীয় নির্বাচনে লেবার পার্টির নজিরবিহীন হারের পর স্টারমার নিজের অবস্থান ব্যাখ্যা করতে লন্ডনে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। কিন্তু তাতেও তিনি দলীয় কর্মীদের ক্ষোভ প্রশমন করতে পারেননি। এখন তাঁর নিজের দলের নেতারাই দাবি করছেন যে, প্রধানমন্ত্রী হিসাবে স্টারমার তাঁর কর্তৃত্ব হারিয়েছেন।

আরও পডুন: AI দিয়ে পরিকল্পিত সাইবার হামলা প্রতিরোধ করল Google

২০২৯ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি দলের নেতৃত্বদানের যোগ্যতা হারিয়েছেন। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়েছে, স্টারমারের মন্ত্রীসভার সিনিয়র সদস্যরাও এখন তাঁর বিরুদ্ধে সরব হচ্ছেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে তাঁর পদত্যাগের দাবি করছেন। যাঁদের মধ্যে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাবানা মাহমুদ-সহ আরও তিনজন মন্ত্রী। তাঁরা সকলেই স্টারমারের বিদায়ের সময়সীমা নির্ধারণ করার দাবি জানিয়েছেন। এবং তাঁকে সুশৃঙ্খল উপায়ে ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন। একই সুরে কথা বলেছেন উপপ্রধানমন্ত্রী ডেভিড লামিও এবং বিদেশ মন্ত্রী ইভেট্টে কুপারও।

তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ব্রিটেনের প্রধানমন্ত্রীর উপর আর কোনও আস্থা নেই তাঁর নিজেরই দলের সাংসদদের। তাই তাঁর পদত্যাগ করা ছাড়া আর কোনও উপায় নেই। যদিও চাপের মুখে স্টারমার জানিয়েছেন, তিনি এই মুহূর্তে পদত্যাগ করবেন না। এখন নেতৃত্বের পরিবর্তন হলে দেশে ‘বিশৃঙ্খলা’ নেমে আসবে। আমেরিকা ও ইরানের যুদ্ধের মধ্যে দেশে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। তবে তিনি নিজেকে আরও সাহসী ও গতিশীল নেতা হিসাবে প্রমাণ করবেন। তবে তাঁর এই ভাষণ দলের নেতাদের ক্ষোভের প্রশমন করতে পারেনি। আগামী সেপ্টেম্বরেই নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি তুলেছেন দলের অনেক মন্ত্রী। বর্তমানে পরিবেশ মন্ত্রী স্টিভ রিড ও প্রতিরক্ষামন্ত্রী জন হিলির মতো হাতেগোনা কয়েকজন দলীয় নেতা ছাড়া স্টারমারের পক্ষে আর কেউ কথা বলছেন না। এমন অবস্থায় ব্রিটেনের প্রশাসন এখন টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে।

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

৫০০টি পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে চমক দিলেন মডেল, পরিচয় জানেন?

অত্যাধিক কাজের চাপে অনিদ্রায় ভুগছেন অমিতাভ বচ্চন, কী করলে শান্তি পান তিনি?

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

ফ্ল্যাটের বিনিময়ে চাকরি!‌ সুজিত বসুকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি

মোদির উপস্থিতিতে দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন হিমন্ত বিশ্বশর্মা

চাপ বাড়ছে স্টারমারের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইস্তফার‌ দাবিতে সরব ৭০ সাংসদ