নিলামে ৯ কোটি টাকায় বিক্রি প্রিন্সেস ডায়ানার ‘ব্ল্যাক শিপ’ সোয়েটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিলামে বিক্রি প্রিন্সেস ডায়ানার পরিহিত একটি সোয়েটার। ‘ব্ল্যাক শিপ’ থাকা লাল রঙের সোয়েটারটি ১.১ মিলিয়ন ডলারে বিক্রিত হয়েছে। ভারতীয় মুদ্রায় যার মূল্য  ৯ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৪৫০ টাকা। নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান সুথবিস প্রিন্সেস ডায়ানার পোশাকটি নিলামে তোলে।   

গত ৩১ অগস্ট সুথবিস সোয়েটারটির নিলাম শুরু করে। নিলামের চূড়ান্ত মূল্য উঠেছিল ২ লাখ ডলারে। প্রিন্সেস ডায়ানার লাল রঙের এই সোয়েটারে একটি ‘ব্ল্যাক শিপ’ রয়েছে। পাশাপাশি রয়েছে অসংখ্য হোয়াইট শিপ। সোয়েটারটিতে ‘ব্ল্যাক শিপ’ থাকায় তা নজর কাড়ে প্রিন্সেস ডায়ানার অনুরাগীদের।  নিলামে ওঠা সোয়েটারটিকে রাজপরিবারে প্রিন্সেস ডায়ানার অবস্থানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়।

সম্প্রতি নিলামে বিক্রি হওয়া ডায়ানার অন্য জিনিসগুলির মধ্যে এই সোয়েটারটি বেশি মূল্যে বিক্রি হয়েছে।  ২০২২ সালে ডায়ানার একটি ফোর্ড এসকর্ট গাড়ি ৬ লাখ ৫০ হাজার পাউন্ড মূল্যে বিক্রি হয়। ব্রিটিশ ফ্যাশন ব্র্যান্ড ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুল ডায়ানার এই সোয়েটারটি তৈরি করেছিল। নকশা করেছিলেন এই ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সালি মুর ও জোয়ানা অসবর্ন। ১৯৮১ সালে তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের এক মাস আগে ডায়ানা ‘ব্ল্যাক শিপ’খচিত সোয়েটারটি পরেছিলেন।

বিয়ের অল্প কিছুদিন পরই সোয়েটারটি নষ্ট হয়ে যায়। এ সময় বার্মিংহাম প্যালেস থেকে ওয়ার্ম অ্যান্ড ওয়ান্ডারফুলকে চিঠি দিয়ে লেখা হয়, সোয়েটারটি নষ্ট হয়ে গেছে। এটি মেরামত বা নতুন একটি দিতে হবে। ১৯৮৩ সালে ডায়ানা একই সোয়েটার নতুন আরেকটি নেন।

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের