কিরগিজ দূতাবাসের বাইরে বিক্ষোভ পাকিস্তানীদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়েছে ইসলামাবাদে কিরগিজ দূতাবাসের বাইরে।কিরগিজস্তানের বিশকেকে পাকিস্তানি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা ও তিন শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ করেন তাঁরা। রবিবার(১৯ মে)আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা বিশকেকে পাকিস্তানি ছাত্রসহ বিদেশি ছাত্রদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, নিরাপত্তা দিতে দ্রুত দূতাবাস এলাকায় পৌঁছায় পুলিশ। পুলিশ দূতাবাসের চারপাশে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। শুধু তাই নয় এই ঘটনায় পাকিস্তানের আরেকটি শহর করাচিতেও হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জবাবদিহিতা ও ন্যায়বিচার দাবি করেছেন।স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, মিশর থেকে পড়তে আসা এক নারী শিক্ষার্থীকে হয়রানির ঘটনা থেকে স্থানীয়দের সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সংঘাত শুরু হয়। ১৩ মে একটি ভিডিওতে সংঘাতের ঘটনা প্রকাশ হওয়ার পর উত্তেজনা আরও বাড়তে থাকে।

বিশকেকের মেডিকেল বিশ্ববিদ্যালয় হোস্টেল, একইসঙ্গে ব্যক্তিগত বাসস্থানগুলো যেখানে পাকিস্তানের শিক্ষার্থীসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা থাকেন সেসব জায়গায় ঢুকে হামলা চালায় স্থানীয়রা। বাংলাদেশি শিক্ষার্থীদের ওপরও হামলা করা হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে।

কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিকেলে পড়া প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী।বেশি বিপদে বেসরকারি মেডিকেলে পড়া প্রায় ৯০০’র বেশি শিক্ষার্থী। গৃহবন্দি থাকায় অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের।চরম আতঙ্ক নিয়ে কিরগিজস্তানে দিন কাটাচ্ছেন সেখানে পড়তে যাওয়া বিদেশিরা, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা। স্থানীয় সংঘাতে গত সোমবার পাকিস্তানের কয়েকজন মেডিকেল শিক্ষার্থী হতাহতের পর সেখানে এখন থমথমে অবস্থা।

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ