‘গর্বের দিন’, শাশুড়ির পদ্ম ভূষণ পাওয়ায় প্রতিক্রিয়া ঋষি সুনকের

গত বুধবারই সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সুধা মূর্তির হাতে তুলে দেওয়া পদ্ম সম্মান।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ইনফোসিস প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তির স্ত্রী সুধা মূর্তির হাতে বুধবারই পদ্ম ভুষণ সম্মান তুলে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর শাশুড়ির পুরস্কারপ্রাপ্তিতে খুশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। স্ত্রী অক্ষতা মূর্তির ইনস্টাগ্রাম পোস্টে দুটি হাততালির ইমোজি নিয়ে তিনি লিখেছেন, ‘গর্বের দিন।’

উল্লেখ্য, ইনফোসিস প্রতিষ্ঠাতা এন আর  নারায়ণমূর্তির একমাত্র কন্যা অক্ষতা মূর্তিকে বিয়ে করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। মায়ের পদ্ম ভূষণ সম্মান প্রাপ্তির মতো ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থাকতে লন্ডন থেকে নয়াদিল্লি উড়ে গিয়েছিলেন ঋষি-পত্নী অক্ষতা। অনুষ্ঠানের পরে ইনস্টাগ্রামে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি লিখেছেন, ‘সামাজিক কাজকর্মের জন্য মায়ের হাতে যখন ভারতের রাষ্ট্রপতি পদ্ম পুরস্কার তুলে দিয়েছিলেন, সেই দৃশ্য দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমি জানি আমার মা কোনও স্বীকৃতির জন্য বেঁচে নেই। বাবা ও মা আমাকে ও ভাইকে শিখিয়েছেন কীভাবে জীবনে কঠোর পরিশ্রম করতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয়।’

গত ২৫ বছরের বেশি সময় ধরে সমাজসেবা হিসেবে মা সুধা মূর্তির পদ্ম পুরস্কার লাভের মুহুর্তটি তাঁর জীবনে অবিস্মরণীয় হয়ে থাকবে তাও জানিয়েছেন ব্রিটেনের ফার্স্ট লেডি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হিসেবে মায়ের দেখানো পথে হেঁটে সমাজসেবা করতে চাই, মানুষের পাশে দাঁরাতে চাই।’

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের