ইমরানের ইসলামাবাদ অভিযান ঘিরে রণক্ষেত্রে পাকিস্তান, হত এক

নানা প্রান্ত থেকে এসেছে অশান্তির খবর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রস্তাবিত ইসলামাবাদ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল পাকিস্তান। গতকালই সরকারের তরফ থেকে এই সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। রাতেই শুরু হয় ইমরানের কর্মী-সমর্থকদের ধরপাকড়। টুইট করে ইমরান এই গ্রেফতারির নিন্দা করে জানান, প্রস্তাবিত সমাবেশ প্রত্যাহারের কোনও প্রশ্নই ওঠে না। 

সকাল হতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর কর্মী-সমর্থেকরা ইসলামাবাদের দিকে রওনা দিতে শুরু করেন। পুলিশ তাদের রুখতে রাস্তায় ব্য়ারিকেড তৈরি করে। সেই ব্যারিকেড ভেঙে পিটিআইয়ের কর্মীরা এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। ফাটায় টিয়ার গ্য়াসের সেল। সেই সঙ্গে শুরু হয় লাঠিচার্জ। আচমকাই পুলিশ গুলি চালালে এক পিটিআই কর্মী প্রাণ হারান। ঘটনায় বেশ কয়েকজন জখম।

পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী রানা সানাউল্লাহ গতকালই জানিয়ে দেন,  বুধবার ইমরানের প্রস্তাবিত সভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকার এই মিছিল রুখতে বদ্ধপরিকর। ইমরানের কর্মী-সমর্থকদের আটকাতে রাতেই জায়গায় জায়গায় ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। সকাল হতেই ইমরানের কর্মী সমর্থেকরা দলবেঁধে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দেয়। সশস্ত্র পুলিশ তাদের বাধা দিলে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। সেই ফাঠায় টিয়ার গ্যাসের সেল। জনতা সাময়িক সময়ের জন্য পিছু হঠলেও তারা ফের ব্যারিকেড ভেঙে রওনা দিতে গেল পুলিশ মারমুখী হয়ে ওঠে। দ্য ডন পত্রিকার রিপোর্ট অনুসারে, ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পরিস্থিতি যে কোনও সময়ে আরও ভয়াবগ আকার ধারণ করতে পারে বলে মনে করছে প্রশাসন। 

আরও পড়ুন ‘ভিক্ষা’ চাইতে আমেরিকা যাচ্ছেন বিলাওয়াল: ইমরান

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা