বৈঠকে বসছেন জেলেনস্কি-পুতিন! তাহলে কি শেষ হচ্ছে যুদ্ধ?

তবে ঠিক কবে মুখোমুখি হতে চলেছেন জেলেনস্কি-পুতিন সেই ব্যাপারে কোনও পক্ষই কিছু জানাননি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাহলে কি এবার সমাপ্তির পথে রাশিয়া-ইউক্রেন সংঘাত? জানা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ইউক্রেন এবং রাশিয়া এই দুই দেশের রাষ্ট্রপ্রধান। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার প্রথম দিন থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে মুখোমুখি বৈঠকের দাবি জানাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি অবশেষে সেই ডাকে সাড়া দিতে চলেছেন রুশ প্রধান। মঙ্গলবারের শান্তি বৈঠকের পরে এমনটাই জানালেন রাশিয়ার প্রধান আলোচক মেদিনস্কি। 

মঙ্গলবার ফের আরও একবার শান্তি আলোচনায় বসেন এই দুটি দেশ। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় এই শান্তি বৈঠক। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে যুদ্ধবিরতি, রাশিয়ার হামলার পরিমাণ কমানোর মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এই বৈঠক শেষেই রাশিয়ার প্রধান আলোচক মেদিনস্কি জানান, যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ থামাতে বৈঠক করতে পারেন। তার আগে দু’দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে আলোচনা হবে। এর পাশাপাশি মেদিনস্কি আরও জানিয়েছেন যে, রাশিয়া ইউক্রনের কিয়েভ এবং চেরনিহিয়েভ এই দুটি শহরে সামরিক কার্যক্রম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে কিয়েভের আলোচকরা এই ব্যাপারে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক চুক্তির আবেদন জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে ইউক্রেনের আলোচকরা আজকের এই বৈঠককে তাঁদের প্রথম নৈতিক জয় বলে দাবি করেছেন। ইউক্রেনের আলোচনা দলের সদস্য ডেভিড আরাহামিয়া এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমাদের প্রথম লক্ষ্যই ছিল এই আলোচনাকে তুরস্কের মধ্যস্ততার আওতায় নিয়ে যাওয়া। আজ সেটা সম্ভব হয়েছে।’  

তবে ঠিক কবে মুখোমুখি হতে চলেছেন জেলেনস্কি-পুতিন সেই ব্যাপারে কোনও পক্ষই কিছু জানাননি। অন্যদিকে আজও জেলেনস্কি এবং পুতিন দুই পক্ষকেই একে অপরের বিরুদ্ধে ফের তোপ দাগতে দেখা গিয়েছে। এদিনও জেলেনস্কি ইউক্রেনের ওপর হওয়া এই হামলাকে যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন। 

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ