‘অপরাজেয় নন তাহলে!’, ওয়াগনার বাহিনীর বিদ্রোহ নিয়ে পুতিনকে খোঁচা কাসপারোভের

বরাবরই রুশ প্রেসিডেন্টের কট্টর সমালোচক হিসেবে পরিচিত কিংবদন্তী দাবাড়ু।

Share:

নিজস্ব প্রতিনিধি: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে বরাবরই পরিচিত কিংবদন্তী দাবাড়ু গ্যারি কাসপারোভ। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থেকে একাধিক বিষয়ে ‘শক্তিশালী’ রুশ প্রেসিডেন্টের বিরোধিতায় মুখ খুলেছেন প্রাক্তন গ্র্যান্ডমাস্টার। এবার ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পরে পুতিন যেভাবে বিচলিত হয়ে পড়েছিলেন তা নিয়ে খোঁচা দিয়েছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। কটাক্ষের সুরে বলেছেন, ‘পুতিন নিজেকে অপরাজেয় ভাবতেন। তাঁর সেই ভ্রান্ত ধারণা আশা করি দূর হয়েছে।’

গত শুক্রবার আচমকাই রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কুখ্যাত ভাড়াটে সৈন্য হিসেবে পরিচিত ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ইউক্রেন সীমান্ত ছেড়ে মস্কো অভিমুখে অগ্রসর হয়েছিলেন। ওয়াগনার বাহিনীর বিদ্রোহ গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত বিদ্রোহে ক্ষান্ত দিয়ে ফের ইউক্রেন সীমান্তে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়াগনার সেনারা। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাশিয়ার বর্তমান শাসকরা।

কিন্তু ওয়াগনার বাহিনীর বিদ্রোহ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোঁচা দিয়ে রবিবার এক টুইট করেছেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ান দাবাড়ু। টুইটে তিনি লিখেছেন, ‘দীর্ঘ সময় ধরে রাশিয়া মাফিয়ার দেশে বদলে গিয়েছে। মাফিয়া এমনই হয়, যেমন মাফিয়ারা করে। আজ যে সমঝোতা হয়েছে, রক্তপাত হয়েছে তাতে পুতিনের অপরাজেয় হওয়ার ভ্রান্তি দূর হয়েছে। রুশ প্রেসিডেন্ট ও তাঁর সঙ্গীরা ভয় কী জিনিস তা অনুভব করতে পেরেছেন।’

কাসপারোভের টুইট ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি ব্যবহারকারী দেখেছেন। অনেকেই সত্যি কথা বলার জন্য প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ুকে সমর্থন জানিয়েছেন।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?