মরুভূমি ঢাকল বরফের চাদরে, বিরল তুষারপাতের সাক্ষী সৌদি আরব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব মরুভূমির দেশ। যতদূর চোখ যায় ততদূর দেখা যায় শুধু বালি আর বালি। সেই মরুর দেশ বহু বছর পর প্রথমবারের মতো ঢাকল বরফের চাদরে। সৌদি আরবে বিশাল সোনালী মরুভূমি শীতের এক মনোমুগ্ধকর দৃশ্যে রূপান্তরিত  হয়েছে। তাবুক থেকে আল উলা পর্যন্ত, বালির টিলা এবং পাথুরে পাহাড় এখন তুষারের নরম স্তরের নীচে। স্থানীয়রা বিস্মিত হয়ে মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন।

উত্তরাঞ্চলসহ সৌদি আরবের একাধিক জায়গার পাহাড় ও উঁচু এলাকায় তুষারপাতের মতো বিরল এক প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয়েছে। ঢেকেছে বরফের চাদরে। গত বুধবার ও বৃহস্পতিবার সৌদির একাধিক অঞ্চলে ভারী বৃষ্টির সঙ্গে হয়েছে তুষারপাত। চেনা বালিয়াড়িতে শুধুই বরফ। মরুভূমির দৃশ্যপট—তপ্ত বালুরাশির দৃশ্য বদলে গিয়েছে।

জানা গিয়েছে তুষারপাতের কারণে সৌদি আরবের উত্তরাঞ্চলের তাবুক প্রদেশের জাবাল আল-লাওজ পাহাড় ঢেকেছে বরফের চাদরে। এই জায়গা পর্যটনক্ষেত্র হিসেবে পরিচিত। প্রায় ২ হাজার ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকাতে বৃষ্টিও হয়েছে। বুধবার সন্ধ্যায় তুষারপাত হতে দেখা গিয়েছে হাইল প্রদেশের হাইল শহরের আশপাশের পাহাড়ি এলাকাগুলিতেও।

সোশ্যাল মিডিয়া জুড়ে এই দৃশ্য ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে উটরা বরফের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে। অনেক  একই প্রশ্ন জানাতে চেয়েছেন এটা কি বাস্তব? আবহাওয়াবিদরা বলছেন, একটি শক্তিশালী উত্তরের ঠান্ডা হাওয়া এই বিরল দৃশ্য তৈরি করেছে, যা মরুভূমির রাজ্যকে একটি অপ্রত্যাশিত আশ্চর্যভূমিতে পরিণত করেছে। সৌদির আবহাওয়া দফতর জানয়েছে, আল-উলা, শাকরা ও এর আশপাশ, বির বিন হারমাস, আল-আইনাহ ও আম্মার এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী