রাজনৈতিক ব্যস্ততার মাঝেও মসজিদে গিয়ে জুমার নামাজ পড়লেন নিউইয়র্কের মেয়র মামদানি

সদ্য নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জেহরান মামদানি। পাশাপাশি তিনি আমেরিকার সর্বকনিষ্ঠ মেয়র হয়েও ইতিহাস গড়েছেন। এবার তিনি গোটা দেশের মন জয় করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জেহরান মামদানি। পাশাপাশি তিনি নিউইয়র্কের ইতহাসের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবেও ইতিহাস গড়েছেন। এবার তিনি অন্য একটি উপায়ে গোটা দেশের মন জয় করলেন। মামদানি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাই তো তাঁর বিজয় উৎসবের দিন মঞ্চে বেজেছিল বলিউডের ‘ধুম মাচালে’ গানটি। যে ভিডিওটি গোটা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। তবে এবার আরও একটি নজির গড়লেন মামদানি। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তাঁকে শুক্রবার (৭ নভেম্বর) মসজিদে গিয়ে সাধারনের সঙ্গে মিলে নামাজ পড়তে দেখা গেল।

শুক্রবার (৭ নভেম্বর) আমেরিকার ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোতে প্রথম বড় রাজনৈতিক সফরের সময় জুমার নামাজ পড়তে দেখা গেল জোহরান মামদানিকে। তাঁকে রাজধানী সান জুয়ানের একটি মসজিদে গিয়ে মুসলমানদের সঙ্গে বসে নামাজে অংশ নিতে দেখা যায়। এবং মসজিদে উপস্থিত মুসলমানরা উচ্ছ্বাসের সঙ্গে মামদানিকে স্বাগত জানান। তাঁর এই আচরণ মন কেড়ে নিয়েছে সবার। কারণ তিনি মসজিদে সাধারণ মুসলমানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েছেন। শুধু তাই নয়, নামাজ শেষে মামদানিকে সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে খাবার বিতরণ করতেও দেখা যায়। নেতার পোশাক ফেলে দিয়ে তিনি একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিলে গিয়েছিলেন। দিন দুয়েক আগে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি।

এই নির্বাচনে প্রায় দুই মিলিয়নেরও বেশি ভোট পড়েছিল, যা শহরের ইতিহাসে রেকর্ড। মেয়র নিযুক্ত হয়ে বৃহস্পতিবার বার্ষিক ‘সোমোস কনফারেন্স’-এ অংশ নেওয়ার জন্যে পুয়ের্তো রিকো সফরে গিয়েছেন মামদানি। সান জুয়ানে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রতি বছর নিউইয়র্কের রাজনীতিক, নীতিনির্ধারক ও লবিস্টরা একত্রিত হন। সেখানে নেতারা নিজের মতবিনিময়ের সুযোগ পান। আর নির্বাচনে ঐতিহাসিক জয়ের পরেই মামদানির এটি ছিল প্রথম বড় রাজনৈতিক সফর। সম্মেলনে তিনি তার প্রশাসনের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। সেই ব্যস্ততার মাঝেও তিনি নিজের ধার্মিক কর্তব্যকে ভুললেন না। মসজিদ মিলতেই সেখানে গিয়ে সর্বসাধারণের সঙ্গে নামাজ পড়লেন মামদানি। যা মুগ্ধ করেছে গোটা সোশ্যাল মিডিয়াকে। এছাড়াও, এই সফরে তিনি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের আয়োজিত এক সংবর্ধনায়ও যোগ দেবেন বলে জানা গিয়েছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি