Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রধানমন্ত্রীর কুর্সি পেতে শ্রীকৃষ্ণের শরণে সস্ত্রীক ঋষি সুনাক

প্রধানমন্ত্রীর কুর্সি লাভের আশায় জন্মাষ্টমী পালন করলেন ঋষি সুনাক। ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিলেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রীর কুর্সি লাভের আশায় জন্মাষ্টমী পালন করলেন ঋষি সুনাক (Rishi Suank)। স্ত্রী অক্ষতা মূর্তিকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিলেন তিনি। ভগবান কৃষ্ণের জন্মদিবস উদযাপন করতে বৃহস্পতিবার রাতেই মন্দিরে গিয়েছিলেন ঋষি। প্রসঙ্গত, ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ফল ঘোষণার দিন ক্রমেই এগিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, ঋষির পক্ষে ভোটে ক্রমশ কঠিন হয়ে পড়ছে।

জন্মাষ্টমী (Janmashtami) উপলক্ষে মন্দিরে যাওয়ার ছবি টুইট করেছেন ঋষি। সেই সঙ্গে লিখেছেন, “আমার স্ত্রী অক্ষতাকে নিয়ে ভক্তিবেদান্ত মানোর মন্দিরে গিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণের (Bhagwan Shri Krishna) জন্মদিন উপলক্ষেই ওই মন্দিরে গিয়েছিলাম আমরা। ছবিতে দেখা যাচ্ছে, হরে কৃষ্ণ লেখা উত্তরীয় পরে হাতজোড় করে রয়েছেন সুনাক দম্পতি। প্রসঙ্গত, নির্বাচনী প্রক্রিয়ায় বরাবর এগিয়ে থাকলেও শেষ রাউন্ডে এসে পিছিয়ে পড়েছেন সুনাক। তবু হাল ছাড়তে নারাজ ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ।

প্রাক্তন বিদেশ সচিব লিজ ট্রাসের সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে সামিল ঋষি। কিন্তু দেশের অর্থনীতি নিয়ে তাঁর পরিকল্পনা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি বলেই মত বিশেষজ্ঞদের। সেই কারণেই দলীয় কর্মীদের ভোট পাচ্ছেন ঋষির প্রতিদ্বন্দ্বী ট্রাস। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, প্রায় ৬৬ শতাংশ ভোট পেতে চলেছেন ট্রাস। মাত্র ৩৪ শতাংশ ভোট পড়বে ঋষির পক্ষে। গোটা ব্রিটেন জুড়ে প্রায় পাঁচ লক্ষ দলীয় কর্মীর ভোটের পরেই চূড়ান্ত হয়ে যাবে, ১০ ডাউনিং স্ট্রিটের পরবর্তী বাসিন্দা কে হতে চলেছেন। সেই সঙ্গে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব কার হাতে যাবে, সেই বিষয়টিও পরিষ্কার হয়ে যাবে। আপাতত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আগামী ৫ সেপ্টেম্বর নির্বচনের ফল ঘোষণা করা হবে।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের