হাতে বেশি সময় নেই! ২৪ ঘণ্টার মধ্যে ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে ঋষি সুনাককে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন লেবার পার্টি। স্বাভাবিকভাবেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ পরিবর্তন হতে চলেছে। পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।ব্রিটেনের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরবর্তী সরকার গঠন শুরুর কাজ খুব দ্রুত হয়। তাই বর্তমান প্রধানমন্ত্রীর ঘাড়ে এখন অনেক দায়িত্ব।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঋষি সুনাককে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে। বেশ কিছু প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে। প্রথমে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর রাজা স্টারমারকে সরকার গঠনের জন্য আহ্বান জানাতে পারবেন।

ব্রিটেনের পার্লামেন্টের নিয়ম অনুযায়ী মোট ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য কোনো দলকে এককভাবে পেতে হবে ৩২৬টি আসন।প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩৯৮ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১০৭ আসন। অনান্যরা পেয়েছে ৬৭ আসন। এবার নিজের অবস্থান বদলাতে হবে ঋষি সুনাককে। ২৪ ঘণ্টার ও কম সময় রয়েছে তাঁর হাতে। খুব শীর্ঘ্রই তাকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে।

১৪ বছর পরে ক্ষমতার পালাবদল হতে চলেছে। বৃহস্পতিবার(৪ জুলাই)ভোটগ্রহণ শেষ হয়েছে ব্রিটেনে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। তবে এখনও পর্যন্ত ব্রিটেনের পার্লামেন্টে মোট ৬৫০টি আসনের মধ্যে ফল ঘোষণা বাকি আছে আর মাত্র ১৩২টির। পূর্ণাঙ্গ ফলপ্রকাশের আগেই পরাজয় স্বীকার করে নিয়েছেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক। লেবার পার্টি ৩৯৪ আসনে জয় নিশ্চিত করেছে। বিপরীতে কনজারভেটিভরা পেয়েছে মাত্র ১০৪ আসন। বাকি আসন জিতেছে অন্যান্য দলগুলো। তবে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয় স্বীকার করে নিয়ে কনজারভেটিভ দলের নেতা(ঋষি সুনাক)কেয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন।

ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, ৪০০-র কাছাকাছি আসন পেয়ে ব্রিটেনে ফের ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি শোচনীয় ভাবে পরাজিত হলেও নিজের রিচমন্ড অ্যান্ড নর্থঅ্যালার্টন আসনে জিতলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনক।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ