ইমরান খানকে হুমকির চিঠি আমেরিকা পাঠিয়েছে, দাবি রাশিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয়েছে ইমরান খান। আগেই ইমরান খান এই পরিস্থিতির নেপথ্যে বিদেশি হাত রয়েছে বলে দাবি করেছিলেন। এবার ইমরান খানের সেই দাবির পক্ষে দাঁড়াল রাশিয়া। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইমরান খান মস্কো সফর বাতিল করেননি। তাই আমেরিকা তাঁকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইমরান খানের কাছে একটি ‘হুমকি দেওয়া চিঠি’ আসে বলে রাশিয়া দাবি করেছে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এর নেপথ্যে আ্রমেরিকা রয়েছি। ইমরান খান মস্কো সফর বাতিল করেনি বলেই আমেরিকা এভাবে ইমরান খানকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ইমরান খান অভিযোগ করেছিলেন, একটি দেশ শুধু তাঁর প্রধানমন্ত্রীত্বকে অস্বীকার করেনি, অনাস্থা ভোটের মাধ্যমে তাঁকে পদচ্যুত করার চেষ্টা করেছে। তবে সেক্ষেত্রে সরাসরি তিনি কোনও দেশের নাম করেননি। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, হুমকি দেওয়া চিঠিতে লেখা ছিল পাকিস্তানের শাসন পরিবর্তন করা প্রয়োজন। পাশাপাশি জানানো হয়েছিল, তাঁর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসা প্রয়োজন। তিনি ফেব্রুয়ারি মাসে রাশিয়া সফর করেছিলেন। সেই সময় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধকে ‘রোমাঞ্চকর’ বলে বর্ণনা করেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়। এরপরেই ইমরান খান সমালোচনার মুখে পড়েছিলেন।

যদিও আমেরিকা তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।  আমেরিকার বিদেশ দফতর থেকে জানানো হয়েছে,  প্রতিটি দেশের নিজস্ব নীতি রয়েছে। আমেরিকা আইনের শাসন ও সমানাধিকারকে সমর্থন করে।  অন্যদিকে, পাকিস্তানের একটি রিপোর্টে জানানো হয়েছে,  ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা ভোটের সঙ্গে বিদেশি কোনও যোগ নেই।

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক