দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সন্ত্রাসী‘ আখ্যা দিয়ে ফেসবুক-ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: শেষ পর্যন্ত রাশিয়ায় নিষিদ্ধ হলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। মার্কিন ধনকুবের মার্ক জুকারবার্গের মালিকানাধীন ‘মেটা’র অধীনস্ত ফেসবুক ও ইনস্টাগ্রামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে এক রুশ আদালত। রাশিয়ায় যাতে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করা না হয় এবং মেটার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া না হয়, সেই আর্জি জানিয়েছিল মার্ক জুকেরবার্গের সংস্থা। কিন্তু সেই আবেদন প্রত্যাখান করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই কার্যত ভ্লাদিমির পুতিনের দেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ শুরু করেছিল মার্কিন প্রতিষ্ঠান মেটা। সংস্থার দুই সামাজিক যোগাযোগমাধ্যম ‘ফেসবুক’ ও ‘ইনস্টাগ্রাম’ রাশিয়ার একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে হেঁটেছিল। শুধু তাই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্যকেও ছাড় দিয়েছিল ফেসবুক। অথচ সংস্থার শীর্ষ আধিকারিকরা প্রায়শই বড়াই করে বলে থাকেন, কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতি বিরোধী। কিন্তু পুতিন ও রাশিয়ার সেনাদের ক্ষেত্রে সেই নীতি ভেঙেছিলেন তাঁরা। ফেসবুক কর্তৃপক্ষের এমন দ্বিচারিতায় যথেষ্টই ক্ষুব্ধ হন রাশিয়ার শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। তাঁরা হুমকি দিয়েছিলেন, মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এল।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে, রুশ আদালতে আইনি বিষয়টি ভাল করে খতিয়ে দেখার জন্য সময় চেয়েছিলেন মেটার আইনজীবী। এমনকী ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে আদালত।

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ