চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তিন দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া, দূতদের দেশ ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার বিরোধিতা করার পাশাপাশি রুশ কূটনীতিবিদদের বহিষ্কারের পথে হেঁটেছিল তিন বাল্টিক দেশ লাতভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়া। এবার পাল্টা বদলা নেওয়ার পথে হাঁটল ভ্লাদিমির পুতিনের দেশও। বৃহস্পতিবার তিন বাল্টিক দেশের দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। তিন দেশের দূতাবাস বন্ধ করে দেওয়ার পাশাপাশি দূতাবাসের সব আধিকারিক ও কর্মচারিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। রাশিয়ার এমন পদক্ষেপ নিয়ে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানায়নি তিন দেশের বিদেশ মন্ত্রক।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, ‘রাশিয়ার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে অবস্থিত লাতভিয়া ও এস্তোনিয়ার দূতাবাস এবং সেন্ট পিটার্সবার্গে থাকা লিথুনিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। তিন দেশের পক্ষ থেকে রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া এবং কূটনীতিবিদদের বহিষ্কারের পাল্টা হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু পরেই ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত বিভিন্ন দেশের পক্ষ থেকে রুশ কূটনীতিবিদদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সেই সঙ্গে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞা জারিকে সরাসরি সমর্থন জানানোর পাশাপাশি চলতি মাসের শুরুতে লাতভিয়া এবং এস্তোনিয়ার সরকারের পক্ষ থেকে রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়। লিথুনিয়া রুশ দূতাবাস বন্ধ করার নির্দেশ জারি না করলেও রাশিয়ার কূটনীতিবিদদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিল।’

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ