চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Russia-Ukraine War: প্রথম দফার সামরিক অভিযান শেষ, ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রথম দফার সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়ে দিল রাশিয়া। রুশ সেনার ‘ফার্স্ট ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ’ কর্নেল জেনারেল সের্গেই রুডস্কয় জানিয়েছেন, ‘সাধারণভাবে সেনা অভিযানের প্রথম পর্যায় সমাপ্ত। আমরা আমাদের লক্ষ্যপূরণের জন্য পূর্ব ইউক্রেনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছি।’ লক্ষ্য বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তাও সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন। কর্নেল জেনারেল রুডস্কয় জানিয়েছেন, ডনবাসের মুক্তি এখন তাদের প্রধান এবং প্রথম লক্ষ্য।সেনা অভিযানে ক্ষয়ক্ষতি কত হয়েছে, সেটাও সাংবাদিক সম্মেলনে জানিয়েছে কর্নেল। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অভিযানে প্রাণ হারিয়েছেন ১৩৫১জন সেনা। আহত ৩৮২৫জন। যদিও ন্যাটোর বয়ান অনুযায়ী, ইউক্রেন অভিযানে ১৫ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে।

দ্য কিভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুসারে, আগামী ৯ মে ইউক্রেন অভিযানের সমাপ্তি ঘোষণা করতে পারেন প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিকহল এই তারিখটিকে একটু অন্যচোখেই দেখছে। তাদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের এই দিনে সরকারিভাবে সামরিক অভিযানের ইতি টেনেছিলে অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ স্তালিন। রাশিয়ায় এই দিনটি ধুমধামের সঙ্গে পালিত হয়। এদিকে, রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রেক্ষিতে আমেরিকা ও তাদের মিত্র দেশ মস্কোর বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে। যদিও মস্কো সেই সব পদক্ষেপকে আমল দিতে নারাজ। রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেডভেডেভ জানিয়েছেন, আমেরিকা ও তাদের সহযোগী দেশ রাশিয়ার বিরুদ্ধে যে সব নিষেধাজ্ঞা জারি করেছে, তার বিন্দুমাত্র প্রভাব মস্কোর ওপর পড়বে না।

আরও পডুন আগামী ৯ মে শেষ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ? দাবি ইউক্রেনীয় সেনার একাংশের

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ