ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া নিয়ে সতর্ক করল রাশিয়া

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে চাইছে আমেরিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়া নিয়ে নাম না করে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমী দেশগুলিকে হুঁশিয়ারি দিল রাশিয়া। শনিবার রাশিয়ার উপ বিদেশ মন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো রাখঢাক না রেখে হুমকির সুরে বলেছেন, ‘ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে বিশাল ঝুঁকির মুখে পড়বে পশ্চিমী দেশগুলি। পিছন থেকে ইউক্রেনকে যাঁরা উসকাচ্ছে তাদের চরম মূল্য চোকাতে হবে।’

জাপানের হিরোশিমায় বর্তমানে জি-৭ বৈঠক চলছে। ওই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই হিরোশিমায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে হাজির হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই যুদ্ধবিমান দেওয়ার আগে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের জন্য ওয়াশিংটনের কাছে আর্জি জানাচ্ছিলেন জেলেনস্কি।  

আর মার্কিন প্রেসিডেন্টের ওই বক্তব্যেই চটেছে মস্কো। এদিন রুশ উপ বিদেশমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো পাল্টা হুমকি দিয়ে বলেছেন, ‘পশ্চিমী দেশগুলি উত্তেজনা জিইয়ে রাখতে চাইছে। ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। আমরা যে লক্ষ্য নিয়ে ঝাঁপিয়েছি, তা কীভাবে হাসিল করতে হয় তা জানি।’

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী