অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ আন্তর্জাতিক আদালতের

যদিও আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানতে বাধ্য নয় রাশিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবিলম্বে ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়াকে নির্দেশ দিল আন্তর্জাতিক আদালত (ICJ)। বুধবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও রায় নিয়ে ১৫ বিচারপতি সহমতে পৌঁছতে পারেননি। ১৩ জন বিচারপতি অবিলম্বে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধের পক্ষে মত দিলেও বাকি দুই বিচারপতি তাঁদের সঙ্গে সহমত পোষণ করেননি। যদিও আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানতে বাধ্য নয় রাশিয়া। আইনজীবীদের মতে, আন্তর্জাতিক আদালতের এমন নির্দেশ কার্যত পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ভ্লাদিমির পুতিনের দেশ। আর ওই অভিযান ঘিরে কার্যত আড়াআড়িভাবে বিভক্ত হয়ে যায় গোটা বিশ্ব। আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের যুদ্ধবাজ দেশগুলি যেমন সরাসরি ইউক্রেনের পক্ষে দাঁড়িয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইন্ধন জুগিয়ে চলেছে, তেমনই সিরিয়া সহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার পক্ষ নিয়েছে। ভারত, চিন সহ একাধিক দেশ অবশ্য নিরপেক্ষ অবস্থান আঁকড়ে ধরেছে।

রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল মার্কিন ও পশ্চিমী দেশগুলির মদতপুষ্ঠ ইউক্রেন সরকার।  আর সেই আবেদন পাওয়ার পরেই তড়িঘড়ি শুনানির বন্দোবস্ত করেছিল আন্তর্জাতিক আদালত। আফগানিস্তান-ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণার সময়ে এত ত‍ৎপরতা লক্ষ্য করা যায়নি।

গত ৭ মার্চ আন্তর্জাতিক আদালতে এ সংক্রান্ত প্রথম শুনানির সময়ে রাশিয়ার পক্ষে কোনও আইনজীবী হাজির হননি। ফলে ভেস্তে গিয়েছিল শুনানি। এদিন শুনানি শেষে একতরফাভাবেই রাশিয়াকে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা।

যদিও আন্তর্জাতিক আদালতের নির্দেশ মানার কোনও বাধ্যবাধকতা নেই রাশিয়ার। কেননা জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সভায় ভেটো প্রয়োগ করে ওই রায় খারিজ করার একচেটিয়া অধিকার রয়েছে ভ্লাদিমির পুতিনের দেশের। এর আগে নিকারাগুয়া প্রজাতন্ত্র ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিবাদেও নিকারাগুয়ার পক্ষে রায় দিয়েছিল আন্তর্জাতিক আদালত। কিন্তু সেই নির্দেশের তোয়াক্কা করেনি মার্কিন প্রশাসন। নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করে আন্তর্জাতিক আদালতকে ঠুঁটো জগন্নাথে পরিণত করেছিল।

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেকে

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস